জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যেকোনো দিন রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (১৪ মে) মামলার দুই পক্ষের যুক্তি উপস্থাপন শেষে আদালত এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় জনগণের মতামতকে উপেক্ষা করে তৎকালীন সরকার জনগণের বিপক্ষে অবস্থান নেয় এবং মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়। এ ঘটনায় আসামি হাসানুল হক ইনুর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে দাবি করেন তিনি। রাষ্ট্রপক্ষ এ মামলায় ন্যায়বিচার প্রত্যাশা করছে বলেও জানান।
অন্যদিকে, নতুন একটি মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেফতার না দেখানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি আগামী ১৭ মে অনুষ্ঠিত হবে বলে হাইকোর্ট জানিয়েছেন।








