চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পশ্চিমবঙ্গে সরকারি অনুমোদন ছাড়া পশু জবাই নিষিদ্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ণ ১৪, মে ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

পশ্চিমবঙ্গ সরকার নতুন একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, গরু, ষাঁড়, মহিষ ও বাছুরসহ কোনো পশু সরকারি অনুমোদিত ফিটনেস সার্টিফিকেট ছাড়া জবাই করা যাবে না। স্থানীয় প্রশাসনের অনুমোদিত কর্মকর্তা ও সরকারি পশু চিকিৎসকের যৌথ প্রত্যয়ন ছাড়া পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৪ মে) ভারতীয় সংমাদমাধ্যম এনডিটিভি নিউজ প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

নতুন নির্দেশনায় পশু জবাইয়ের ক্ষেত্রে বয়সসীমা, নির্ধারিত স্থান এবং আইন ভঙ্গের শাস্তি সম্পর্কেও কড়া বিধান রাখা হয়েছে।

Banglabid

জবাইয়ের আগে বাধ্যতামূলক ফিটনেস সার্টিফিকেট

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ষাঁড়, বলদ, গরু, বাছুর, পুরুষ ও স্ত্রী মহিষ, মহিষের বাছুর এবং খোজা মহিষ— কোনো পশুকেই ফিটনেস সনদ ছাড়া জবাই করা যাবে না।

সার্টিফিকেটে উল্লেখ থাকতে হবে যে—

Reneta

পশুটির বয়স ১৪ বছরের বেশি, এটি আর কৃষিকাজ বা প্রজননের উপযোগী নয়, অথবা বয়স, আঘাত, বিকৃতি বা দুরারোগ্য রোগের কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েছে।

এই সনদ যৌথভাবে প্রদান করবেন পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং একজন সরকারি ভেটেরিনারি সার্জন। প্রত্যাখ্যানের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি ১৫ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিল করতে পারবেন।

নির্ধারিত স্থান ছাড়া জবাই নিষিদ্ধ

নির্দেশনায় আরও বলা হয়েছে, অনুমোদিত পশু কেবল পৌরসভার নির্ধারিত কসাইখানা বা প্রশাসন চিহ্নিত স্থানে জবাই করা যাবে। কোনো খোলা বা জনসমাগমস্থলে পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ।

পরিদর্শনে বাধা দেওয়া যাবে না

আইন কার্যকরের জন্য অনুমোদিত কর্মকর্তা বা পশু চিকিৎসক কোনো স্থাপনা পরিদর্শন করতে চাইলে তাতে বাধা দেওয়া যাবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আইন ভাঙলে শাস্তি

নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড বা ১,০০০ রুপি পর্যন্ত জরিমানা, অথবা উভয় দণ্ড দেওয়া হতে পারে। সব অপরাধকে আমলযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর এই নতুন নিয়ম জারি করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোরবানির পশু জবাইজরিমানাপশু জবাইয়ে নতুন নিয়মপশ্চিমবঙ্গ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT