চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির পিছনে প্রশাসনের গাফিলতি রয়েছে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৭ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির পিছনে প্রশাসনের গাফিলতি রয়েছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। 

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জুলাই মঞ্চের অবস্থান কর্মসূচিতে আবু হানিফ এই মন্তব্য করেন।

তিনি বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছর দেশে গুম খুন হত্যা চালিয়েছিল। সবশেষ জুলাই আগস্টে দেশে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ। এই গণহত্যায় জড়িত আওয়ামী লীগ ও তার দোসরদের বিচার করতে হবে। গণহত্যায় জড়িত থাকায় আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল অনেক বেশি। কিন্তু সরকার সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েছে। প্রতিদিনই ডাকাতি ছিনতাই হচ্ছে। এসব পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হচ্ছে। সরকারের নির্দেশনা থাকার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন হওয়ার পিছনে প্রশাসনের গাফিলতি রয়েছে। অন্যদিকে সম্প্রতি সময়ে অনেক চিহ্নিত সন্ত্রাসী জামিন পাচ্ছে। এমনকি জুলাই গণহত্যায় জড়িত এমন আসামিও জামিন পাচ্ছে। এসবের দায়ে আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত।

জুলাই মঞ্চের প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শাকিল মিয়া বলেন, আমরা ৭ সাতদিন যাবত এই কর্মসূচি পালন করে আসছি। আমরা লক্ষ্য করেছি জুলাই গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে উপদেষ্টাদের আন্তরিকতার ঘাটতি দেখা যাচ্ছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য দেখা যাচ্ছে। এমতাবস্থায় আমরা যেন জুলাই আন্দোলনে শহীদদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে পারি এজন্য আমাদের অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচি।

উল্লেখ্য, গণহত্যার বিচার, গণহত্যায় জড়িত আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গ সংগঠনসমূহ নিষিদ্ধ ঘোষণা, গণহত্যায় অংশগ্রহণকারী রাজনৈতিক দলের সদস্য, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও প্রশাসনের কর্মকর্তাদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে জুলাই মঞ্চ। গত ১৮ ফেব্রুয়ারি থেকে শাহবাগে শুরু হয় এই অবস্থান কর্মসূচি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনশৃঙ্খলা পরিস্থিতিগাফলতি
শেয়ারTweetPin

সর্বশেষ

আমরা আর প্রথম সারির দল নই: জার্মান কোচ

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় শুরু আমেরিকা সপ্তাহ ২০২৬

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়ার্ক পারমিট সংশোধনের সময়সীমা বাড়িয়েছে সৌদি আরব

জুন ৩০, ২০২৬

দীর্ঘ বিরতির পর চলচ্চিত্রের গানে ইমরান-ন্যান্সি

জুন ৩০, ২০২৬

জাপানের খেলোয়াড়কে ‘অসম্মান’ করেছেন ব্রাজিলের কুনহা

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT