চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির দিনেই অনলাইনে ফাঁস প্রভাস-কৃতির ‘আদিপুরুষ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৭ অপরাহ্ণ ১৬, জুন ২০২৩
বিনোদন
A A
প্রভাসের 'আদিপুরুষ' সিনেমার পোস্টার, মহাকাব্যিক যুদ্ধ দৃশ্যের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সকল অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেল পরিচালক ওম রাউতের সিনেমা ‘আদিপুরুষ’। প্রভাস, কৃতি শ্যানন ও সাইফ আলী খান অভিনীত এই সিনেমাটিকে ঘিরে তাইতো দর্শকদের উন্মাদনার শেষ নেই! তবে মুক্তির দিনেই অনলাইনে ফাঁস হয়ে গেল সেই ছবিটি।

জানা গেছে, মুক্তির দিনই অনলাইন সাইট টরেন্টে ফাঁস হয়েছে ছবিটি। তাও কিনা আবার এইচডি কোয়ালিটিতে! করা যাচ্ছে ডাউনলোডও।  এছাড়াও তামিল রকার্স, ফিল্মিজিলা, মুভিসরুলস, ফিম্লিমিফোরওয়াপ, পাগলওয়ার্ল্ড এবং ভেগামুভিতে ফাঁস হয়েছে ছবিটি।

এদিকে সদ্য মুক্তি প্রাপ্ত ৬০০ কোটি রুপির বেশি বাজেটে নির্মিত ‘আদিপুরুষ’ ছবিটি অগ্রিম টিকেট বিক্রিতে রীতিমত রেকর্ড গড়ছে। বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ১১টা পর্যন্ত ছবিটির অগ্রিম টিকিট বিক্রি হয়েছে ৪ লাখ ৭৯ হাজার ৮১১টি! ফলে সহজেই অনুমান করা যায়, বৃহস্পতিবার রাত পর্যন্ত এই সংখ্যা সাড়ে পাঁচ লাখের কাছাকাছি চলে যাবার কথা।

বলিউডের সিনেমা ও বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ বলেন, ‘এটা কেবল প্রথম উইকেন্ডের (প্রথম তিন দিন) অগ্রিম টিকিট বিক্রির হিসাব। তাও কেবল পিভিআর ও আইনক্স থেকে পাওয়া তথ্য, সিনেপলিসের হিসাব এখনও বাকি। ফলে বলার অপেক্ষা রাখে না যে, বক্স অফিসে সুনামি আসছে!’

অগ্রিম টিকিটের এই হিসাব কেবল ভারতের ন্যাশনাল চেইনস (পিভিআর ও আইনক্স) অনুযায়ী করা। এই চেইনে ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘বাহুবলী ২’ এখনও সর্বোচ্চ অগ্রিম টিকিট বিক্রির রেকর্ড ধরে রেখেছে। মুক্তির আগে ছবিটির সাড়ে ছয় লাখ টিকিট বিক্রি হয়েছিল। দ্বিতীয় স্থানে রয়েছে চলতি বছর মুক্তি পাওয়া শাহরুখ খানের ‘পাঠান’। এর অগ্রিম টিকিট বিক্রি হয়েছিল ৫ লাখ ৫৬ হাজার। এরপরই অবস্থান করেছে প্রভাসের ‘আদিপুরুষ’।

সম্প্রতি বলিউড ছবিগুলো অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার প্রবণতা রীতিমত আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে সিনেমার প্রযোজক ও কলাকুশলীদের কাছে। এর আগে বিগবাজেটের ছবি ‘পাঠান’ ও এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিল। যার বেশ প্রভাবও পড়েছিল ছবির আয়ে। এখন দেখার বিষয় ‘আদিপুরুষ’ এর ক্ষেত্রে কি ঘটে।

সূত্র: বলিউড লাইফ

ট্যাগ: অনলাইনে ফাঁসআদিপুরুষকৃতি শ্যাননপ্রভাসবলিউডসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২৬ ইনিংস পর মুমিনুলের সেঞ্চুরি

পরবর্তী

চট্টগ্রামে বাস থেকে সাড়ে ৯ কেজি স্বর্ণ উদ্ধার

পরবর্তী
সাড়ে ৯ কেজি স্বর্ণের চালান উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা জারি. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে বাস থেকে সাড়ে ৯ কেজি স্বর্ণ উদ্ধার

নতুন সিনেমার পোস্টার ও ভক্তরা, দুইজন ভক্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

৩৭ সিনেমা হলে মুক্তি পেল নতুন দুই ছবি

সর্বশেষ

মেঘনা নদীর পানি শোধন প্রকল্পে ডেনমার্কের সহায়তা: প্রতিদিন মিলবে ৯৫ কোটি লিটার পানি

আগস্ট ২৫, ২০২৬

সপরিবারে শিক্ষক গণপতি হত্যা: দ্রুত চার্জশিট দেওয়ার উদ্যোগ

আগস্ট ২৫, ২০২৬

স্কুলের ড্রেস কোডে হিজাবের দাবি নাকচ করল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ট্রলারডুবি (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

বদনজর থেকে বাঁচার দোয়া: ইসলামের আলোকে গুরুত্ব, আমল ও করণীয়

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT