চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাকিব বারে বারে বলছিল মাঠটা আরেকটু শুকাও’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৪ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
সাকিব আল হাসান মাঠে বসে সাংবাদিকদের সাথে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাডিলেড থেকে: বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই তুমুল লড়াই। সঙ্গে আম্পায়ারদের কিছু বিতর্কিত সিদ্ধান্ত এবং তা বাংলাদেশের বিপক্ষে যাওয়া। এবারও ব্যতিক্রম হল না। অ্যাডিলেড ওভালে বুধবারের ম্যাচে আম্পায়ারদের দুটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। অবশ্য অভিযোগের দুয়ার খোলা নেই আপাতত।

আইসিসির সভায় বিষয়টি অন্যদের নজরে আনবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তারা। টাইগারদের টিম হোটেল হিলটন অ্যাডিলেডে সকালে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস আগের রাতের ম্যাচের দুটি বিতর্কিত ঘটনা নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। দলের মধ্যে তীব্র ক্ষোভ থাকলেও তা প্রকাশের সুযোগ নেই।

‘কথা হয়েছে (নিজেদের মধ্যে) আপনারা তো টিভিতেই দেখেছেন। সবাই আপনারা চোখের সামনেই দেখেছেন। দুটি ইস্যু ছিল। একটা ছিল যে ফেক থ্রো। ফেক থ্রোটা আম্পায়ারদের নোটিশে আনা হয়েছে। তবে আম্পায়ার বলেছে আমি এটা খেয়াল করিনি। যার জন্য সে রিভিউতে যায়নি। সাকিব এটা নিয়ে অনেক আলাপ করেছে এরাসমাসের (ফিল্ড আম্পায়ার) সাথে। খেলার পরও আলাপ করেছে। একই সাথে মাঠ ভেজা নিয়েই আলাপ হয়েছে। সাকিব বারে বারে আম্পায়ারকে বলছিল তুমি আরেকটু সময় নিয়ে মাঠটা আরেকটু শুকাও। শুকানোর পর খেলা শুরু করো। কিন্তু তারা, আম্পায়ার্স ডিসিশন ইজ ফাইনাল। সে জন্যই এখানে তর্ক-বিতর্কের কোনো সুযোগ ছিল না। সিদ্ধান্ত একটা, আপনি খেলবেন কি খেলবেন না।’

Banglabid

বোর্ডে আলাপ প্রসঙ্গে বিসিবির এ পরিচালক বলেন, ‘এটা সহজ না, কিছু হলেই যে বোর্ডে আলাপ। এটা তো স্কুল না, কিছু হলেই হেড মাস্টারের কাছে নালিশ করবেন। এই ধরনের পরিস্থিতি না। তারপরও আমাদের মাথায় আছে এটা, প্রোপার ফোরামে গিয়ে যেন কথা বলতে পারি, সেটা আমাদের মাথায় আছে।’

ভারতের সঙ্গে বাংলাদেশের পরাজয়ের ব্যবধান ৫ রানের। খেলা শেষে বাংলাদেশ দলের আক্ষেপ, প্রাপ্য ৫টি রান তারা পায়নি। ‘ফেক ফিল্ডিংয়ের’ অভিযোগ তোলা হলেও পেনাল্টি দেয়া হয়নি ভারতীয় দলকে।

পরে বৃষ্টিতে খেলা বন্ধ হয়। মাঠ খেলার অনুপযুক্ত থাকার পরও নতুন টার্গেটে ব্যাটিং করতে বাধ্য করা হয় বাংলাদেশ দলকে। ভেজা মাঠে দৌড়াতে গিয়ে পা পিছলে রানআউট হন লিটন দাস।

Reneta

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি তখনও ঝরছিল। বৃষ্টির মাঝেই চলছিল সুপার শপার। বৃষ্টি পুরোপুরি থামার আগেই পুনরায় খেলার শুরুর তোড়জোড়ে অবাক হন সবাই। বাংলাদেশ-ভারত ম্যাচে বৃষ্টি থামার সঙ্গে সঙ্গেই সব সেটেলড হয়ে যায়। আম্পায়ারদের মাঠ পরিদর্শন করতে সেভাবে দেখা যায়নি। বিশ্বকাপ আয়োজকদের তাড়া দেখে মনে হয়েছে, লগ্ন পেরিয়ে যাবে!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাডিলেডএডিটর্স পিকএডিটর্স পিক-টি২০জালাল ইউনুসটি-টুয়েন্টি বাংলাদেশটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২টি-টুয়েন্টি ভারতলিটনসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাল্টার প্রচুর ফলন হলেও ভালো দাম পাচ্ছেন না কৃষক

পরবর্তী

টুইটার অ্যাকাউন্ট মুছে ফেললেন অ্যাম্বার!

পরবর্তী
প্রভাবশালী নারী ব্যক্তিত্বের সুন্দর ও মার্জিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টুইটার অ্যাকাউন্ট মুছে ফেললেন অ্যাম্বার!

বঙ্গবন্ধু ও জেল হত্যার নেপথ্যের কুশীলবদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু ও জেল হত্যার নেপথ্যের কুশীলবরা আড়ালেই থেকে গেলো

সর্বশেষ

ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

সবার শক্তি বাংলাদেশ

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT