চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুশান্তের সেই ফ্ল্যাটে কেমন আছেন ‘কেরালা স্টোরি’র নায়িকা?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৮ অপরাহ্ণ ০৩, জুন ২০২৪
বিনোদন
A A

‘দ্য কেরালা স্টোরি’ ছবির মধ্য দিয়ে বলিউডে নিজের স্থান শক্ত করতে পেরেছেন অভিনেত্রী আদা শর্মা। যার পর পরই মুম্বাইয়ে পাকাপাকি ভাবে থাকার জন্য নিজের জন্য ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন অভিনেত্রী। যেটি কিনা বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বান্দ্রার ৩৬০০ বর্গফুটের ফ্ল্যাটটি!

সুশান্ত রাজপুতের মৃত্যুর পর কেটে গেছে প্রায় চার বছর। তবে বিস্ময়কর বিষয় হলো এই দীর্ঘ সময়ে তার ব্যবহৃত বান্দ্রার সমুদ্রের ধারের ফ্ল্যাটটির জন্য কোনো ভাড়াটিয়া পাওয়া যাচ্ছিলো না। তবে গেল বছর এটি ভাড়া নিয়েছেন ‘কেরালা স্টোরি’ খ্যাত অভিনেত্রী আদা শর্মা।

বম্বে টাইমসকে আদা শর্মা বলেন, “চার মাস আগে বান্দ্রার মন্ট ব্ল্যাঙ্ক অ্যাপার্টমেন্টে (সুশান্তের ভাড়া বাসা) উঠেছি। কিন্তু ওটিটিতে ‘কেরালা স্টোরি’ সিনেমার মুক্তিসহ বেশ কটি প্রজেক্টের কাজে ব্যস্ত ছিলাম। এরপর মথুরায় কিছুদিন কাটিয়েছি। সম্প্রতি কিছু সময় পেয়েছি এবং এ ফ্ল্যাটে স্থায়ী হয়েছি।”

এ ফ্ল্যাটে বসবাস করে ভালো লাগছে আদা শর্মার। অভিনেত্রী আরও বলেন, ‘আমি সারা জীবন পালি হিলের একটি বাড়িতে কাটিয়েছি। প্রথমবার সেই বাড়ির বাইরে এলাম। আমি খুব স্পর্শকাতর মানুষ, এ জায়গাটিও আমাকে ইতিবাচক অনুভূতি দিয়েছে। কেরালা ও মুম্বাইয়ের বাড়ির চারপাশে অসংখ্য গাছ ছিল। সেখানে আমি পাখি ও কাঠবিড়ালিকে খাইয়ে অভ্যস্ত। পাখিদের খাওয়ানোর জন্য পর্যাপ্ত জায়গাসহ একটি বাড়ি খুঁজছিলাম।’

তবে অনেকে তাকে ফ্ল্যাটটি ভাড়া নিতে বারণ করলেও আদা শর্মা তার সিদ্ধান্তে অটল ছিলেন। তার সিদ্ধান্ত নিয়ে দ্বিধাগ্রস্ত নন তিনি। পাঁচ বছরের জন্য ফ্ল্যাটটি ভাড়া নিয়েছেন বলেও জানান এই অভিনেত্রী। মা ও দাদীকে নিয়ে বর্তমানে এই ফ্ল্যটেই অবস্থান করছেন তিনি। –ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদা শর্মাসুশান্ত সিং রাজপুত
শেয়ারTweetPin

সর্বশেষ

সাউথ আফ্রিকাকে হারিয়ে কানাডার ইতিহাস, শেষ ষোলোতে সহ-আয়োজকরা

জুন ২৯, ২০২৬

মারা গেছেন কবি ভাস্কর চৌধুরী

জুন ২৯, ২০২৬

কানাডা-সাউথ আফ্রিকার ইতিহাস গড়ার লড়াই, কে যাবে শেষ ষোলোয়

জুন ২৯, ২০২৬

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন স্টোকস

জুন ২৮, ২০২৬

জিম্বাবুয়ে টেস্টের প্রথমদিনেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT