চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিনি আমার দেখা সবচেয়ে মিষ্টি নারীদের একজন: ফারিণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২১ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০২৩
বিনোদন
A A

শুটিংয়ের বিরতি থাকলে প্রায়ই দেশের বাইরে ঘুরতে চলে যান অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এই ভ্রমণ নিয়ে নানামুখী অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে। তবে এবারের অন্যরকম এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন। যে অভিজ্ঞতা আনন্দের, উচ্ছ্বাসের ।

এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই বিমানে যাত্রী হয়েছিলেন তিনি। ২৪ অক্টোবর সকালে ব্রাসেলসে অনুষ্ঠেয় গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে বেলজিয়ামের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। একই ফ্লাইটে তার সঙ্গে ছিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণও। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রীই নিশ্চিত করেছেন। অবশ্য ফারিণ তার গন্তব্যের বিষয়ে বিস্তারিত জানাননি।

মুহূর্তটি ফ্রেমবন্দি করতে ভোলেননি ফারিণ। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি স্থিরচিত্র শেয়ার করে তিনি লিখেছেন, ‌‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একই ফ্লাইটে থাকতে পেরে আমি খুবই ভাগ্যবান। তিনি আমার দেখা সবচেয়ে মিষ্টি নারীদের একজন।’

ক্যাপশনে ফারিণ লেখেন, ‘ছবিটা আরেকটু ভালো হতে পারত তবুও তাঁর সঙ্গে দেখা হওয়াতে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এছাড়াও বাংলাদেশ বিমানের পাইলটদের সঙ্গে কিছু ছবি শেয়ার করেছেন ফারিণ। প্রতিষ্ঠানটির আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন অভিনেত্রী। তিনি লেখেন, ‘মনোমুগ্ধকর আতিথেয়তার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ধন্যবাদ। ১৪ ঘণ্টা যেন ১৪ মিনিটেই কেটে গেল। আবারও আপনাদের সঙ্গে ভ্রমণের আশায় থাকছি।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তাসনিয়া ফারিণলিড বিনোদনশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি | দ্য হিন্দু

‘সংগীতের কোনো সীমানা নেই, বরং মানুষকে একত্রিত করে’

মে ১, ২০২৬

নয়াপল্টনে শ্রমিক দিবসে বিএনপির সমাবেশ, যোগ দিলেন প্রধানমন্ত্রী

মে ১, ২০২৬

শ্রমিকরাই অর্থনীতির চালিকাশক্তি: রাষ্ট্রপতি

মে ১, ২০২৬

১১ মাসের জেল জীবনে বদলে গেছেন অভিনেতা সিদ্দিক

মে ১, ২০২৬

লিটনের প্রতি কৃতজ্ঞতা শামীমের

মে ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT