চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৩ পূর্বাহ্ণ ০৬, নভেম্বর ২০২৪
- সেমি লিড, অপরাধ
A A
অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার, হাস্যোজ্জ্বল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী শমী কায়সারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে উত্তরা বিভাগের উপ কমিশনার (ডিসি) রওনক জাহান বলেন, উত্তরা ৪নং সেক্টরের ৬ নম্বর রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Banglabid

তবে কোন মামলায় শমী কায়সারকে গ্রেপ্তার দেখানো হয়েছে তা নিশ্চিত করেনি পুলিশ।

জানা যায়, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন সময় কটূক্তি করার অভিযোগে গত ১৪ অক্টোবর অভিনেত্রী শমী কায়সারের নামে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়।

মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আরজি করেন মো. রেজোয়ান কবির নামের এক ব্যক্তি। তিনি নিজেকে ঢাকা ক্যান্টনমেন্ট থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিয়েছেন।

Reneta

মামলার একমাত্র আসামি হিসেবে শহীদুল্লা কায়সার ও পান্না কায়সার দম্পতির কন্যা শমী কায়সারের নাম উল্লেখ করা হয়েছে।

শমী কায়সার দেশের ই–কর্মাস প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই–কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই–ক্যাব) নির্বাচিত সভাপতি ছিলেন। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ১৪ আগস্ট সভাপতির পদ থেকে পদত্যাগ করেন শমী কায়সার। সংগঠনের প্যাডে ই-ক্যাবের নির্বাহী পরিষদ বরাবর এক লেখা চিঠির মাধ্যমে তিনি পদত্যাগ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেত্রী শমী কায়সারউত্তরা পশ্চিম থানা পুলিশগ্রেপ্তার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিয়ামিতে বার্সা-অ্যাটলেটিকো ম্যাচের পরিকল্পনা স্থগিত

পরবর্তী

মার্কিন নির্বাচনে ইলেকটোরাল ভোট কেন এত গুরুত্বপূর্ণ?

পরবর্তী
যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইলেকটোরাল ভোটের গুরুত্ব ও প্রভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন নির্বাচনে ইলেকটোরাল ভোট কেন এত গুরুত্বপূর্ণ?

লিভারপুলের খেলোয়াড়রা গোলের পর উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল-ম্যানসিটির হারের রাতে লিভারপুলের চারে চার

সর্বশেষ

প্রয়োজন হলে ইরানে আরও ১০০ বার হামলা করতাম: ট্রাম্প

আগস্ট ২২, ২০২৬

স্টার্কের ৬ উইকেট, ১২ রানে ৫ থেকে টেনেটুনে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম-খুনের শিকার পরিবার পুনর্বাসনে আলাদা অধিদপ্তর গঠনের উদ্যোগ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT