চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে যারা আমার সাথে, তাদের নাম জানলে কেউ হতাশ হবেন না

নাহিয়ান ইমন নাহিয়ান ইমন
৩:৫৭ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A
ছবি: নাহিয়ান ইমন

ছবি: নাহিয়ান ইমন

চলচ্চিত্র শিল্পীদের বিপদে আপদে সবসময় পাশে থেকেছেন চিত্রনায়িকা নিপুণ। দীর্ঘদিন ধরে গুঞ্জন ছিল এই অভিনেত্রী শিল্পীদের সংগঠন চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে আসছেন। এর আগে এই সংগঠনের কমিটির কার্যনির্বাহী সদস্য হয়েও সরে গিয়েছিলেন।

তবে গুঞ্জন ছিল, আসন্ন নির্বাচনে বড় কোনো পদে প্রার্থী হতে পারেন নিপুণ। যদিও বিষয়টি এড়িয়ে একাধিকবার এড়িয়ে যান ‘পিতার আসন’ সিনেমার এ অভিনেত্রী। অবশেষে গুঞ্জন সত্যি হতে যাচ্ছে। আগামী বছরের শুরুতে অনুষ্ঠিতব্য চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নিপুণ তারকা শিল্পীদের নিয়ে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন।

মঙ্গলবার দুপুরে চ্যানেল আই অনলাইনের কাছে নির্বাচনে অংশ নিচ্ছেন জানিয়ে নিপুণ বলেন, সংসদ নির্বাচন নিয়ে আমার মাথা ব্যথা নেই। আগে আমি শিল্পী সমিতির নির্বাচন করবো। ইন্ডাস্ট্রির প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে। সেটি দূর করতে চাই। কারণ গত ১৬ বছরে এই ইন্ডাস্ট্রি আমাকে অনেককিছু দিয়েছে।

Banglabid

‘লম্বা সময়ে এই ইন্ডাস্ট্রির মানুষদের সঙ্গে এত সময় কাটিয়েছি, এত কথা বলেছি আমার মা ও মেয়েকেও হয়তো এত সময় দেইনি।’- বলছিলেন নিপুণ।

নিপুণ জানান, তিনি নির্বাচন করবেন এটি চূড়ান্ত। কাদের সঙ্গে নিয়ে নির্বাচনে অংশ নেবেন সে বিষয়ে শিগগির জানাবেন উল্লেখ করে ‘রিক্সাওয়ালার প্রেম’ সিনেমার মাধ্যমে পরিচিতি পাওয়া এই নায়িকা বলেন, শিল্পী সমিতি মানে শিল্পীদের সমাগম। আমার সঙ্গে সব প্রকৃত শিল্পীরাই থাকবেন। আমার বিশ্বাস, যারা আমার সঙ্গে থাকবেন তাদের নাম জানলে কেউ হতাশ হবেন না।

তিনি বলেন, সংগঠনে বিশেষ কোনো পদ চাই না। আমার টিমের অন্যরাই ঠিক করবে তারা আমাকে কোন পদে চান। তবে আমার ইচ্ছে পদকে প্রাধান্য দিয়ে নয়, আমরা সবাই একটি টিম হিসেবে কাজ করবো। যে সিনেমায় কাজে ব্যস্ত থাকে তাকে তার কাজ প্রাধান্য দিয়ে সঙ্গে রাখবো। যে অর্থনৈতিক দিকগুলো ভালোভাবে ম্যানেজ করতে পারবে তাকে তার কাজ দেবে।

Reneta

নিপুণ বলেন, শিল্পী সমিতির বড় চেয়ার আমার চাই না। তবে ইন্ডাস্ট্রিতে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করবো। বার বার শিল্পীরা যেন একই ভুল না করে সেদিকে সকলের দৃষ্টি দিতে বলেছি। কিছুদিনের মধ্যে সবকিছু জানাবো।

বিদায়ী মিশা সওদাগর ও জায়েদ খান কমিটির প্রশংসা করে নিপুণ বলেন, তারা করোনাকালীন বিভিন্ন শিল্পীদের বিপদে পাশে থেকেছেন। যেভাবে পেরেছেন কমবেশি সাহায্যের হাত বাড়িয়েছেন। এজন্য তাদের প্রশংসা না করে উপায় নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়এফডিসিচলচ্চিত্র শিল্পী সমিতিচিত্রনায়িকা নিপুণজায়েদ খাননায়িকামিশালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬

বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT