চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানুষের সেবা করতেই রাজনীতিতে নায়িকা মাহি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০১ পূর্বাহ্ণ ০৫, নভেম্বর ২০২২
বিনোদন
A A

জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চান চিত্রনায়িকা মাহিয়া মাহি। নিজ এলাকা রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসন থেকে নির্বাচিত হয়ে তিনি স্থানীয়দের সেবা করতে চান।

শুক্রবার মাহি তার জন্মভূমি রাজশাহীর তানোরে কাবাডি প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত থেকে সেখানে ‘সংসদ সদস্য’ হওয়ার ইচ্ছে পোষণ করেন।

মাহিয়া মাহি বলেন, এলাকার জনগণ চাইলে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাই। তবে এখনই নয়। আরও পরিণত হলে তখন নির্বাচনে অংশ নেব।

Banglabid

নিজেকে বঙ্গবন্ধুর আদর্শের মানুষ দাবি করে মাহি বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসি। এই বিষয়টি সবাইকে জানাতে চাই। যদিও আমি রাজনীতি বুঝি না, তবু এটা শুরু করেছি। আমি মানুষের সেবা করতে চাই। রাজনীতি বলতে আমি মানুষের সেবা করাকে বুঝি।

রাজশাহীর তানোরে চিত্র নায়িকা মাহিয়া মাহির ‘স্বপ্ন ফাউন্ডেশন’র উদ্যোগে শুরু হয়েছে কাবাডি প্রতিযোগিতা। শুক্রবার সকালে তানোর উপজেলার মুণ্ডুমালা ফজল আলী মোল্লা ডিগ্রি কলেজ মাঠে দিনভর প্রীতি কাবাডি টুর্নামেন্টে উপস্থিত ছিলেন মাহি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে এই আয়োজন করেছে মাহির প্রতিষ্ঠিত স্বপ্ন ফাউন্ডেশন।

Reneta

মাহি বলেন, নির্বাচন করার অনেক দেরি আছে। যদি এলাকার লোকজন চান, আমাকে ভালোবাসেন; তা হলে অবশ্যই সেটা হতে পারে, ইনশাআল্লাহ।

কদিন আগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মাহিয়া মাহি। একই দিনে এই সংগঠনের রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পেয়েছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেত্রীনায়িকামাহিমাহিয়া মাহিরাজশাহীলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বৃষ্টি শুরু হলে যে দোয়া পড়তেন রাসুল (সা.)

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বইয়ের সুবাস আর পাতা ওল্টানোর আনন্দে ‘বিশ্ব বইপ্রেমী দিবস’

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

পুলিশে নিয়োগ, আবেদন করা যাবে ৮ম শ্রেণি পাশেই

আগস্ট ৯, ২০২৬

ঢাকার খাবার ঐতিহ্যের স্বাদে যেন ইতিহাসের গল্প বলে

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT