বিনোদন

ছেলের ছবি প্রকাশ্যে আনলেন মাহি

মাহির ছেলে হাসপাতালের বিছানায়, মা পাশে শুয়ে, বাবা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাহির ছেলে হাসপাতালের বিছানায়, মা পাশে শুয়ে, বাবা দেখছেন, পরিবারের খুশির মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

পুত্র সন্তানের মা হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে রাত ১১ টা ২০ মিনিটে প্রথমবার এক ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেন মাহি। ফেসবুকে সন্তানের ছবি শেয়ার করে ভক্তদের সুখবরটি জানিয়েছেন অভিনেত্রী।

মাহির শেয়ার করা ছবিতে সদ্যজাতের সঙ্গে দেখা যাচ্ছে মাহি ও তার স্বামী রকিব সরকারকে। ছবির ক্যাপশনে মাহি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’

হাসপাতালের সূত্রে জানা গেছে, মা ও ছেলে দু’জনই সুস্থ আছেন।

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি।

বিষয়:মাহিয়া মাহি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…