চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লিডার’ দেখে ‘স্মৃতিকাতর’ হওয়ার কারণ জানালেন দীঘি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৬ পূর্বাহ্ণ ৩০, এপ্রিল ২০২৩
বিনোদন
A A

দেশের ১০২ সিনেমা হলে দাপটের সঙ্গে চলছে সুপারস্টার শাকিব খান অভিনীত তপু খানের ছবি ‘লিডার আমিই বাংলাদেশ’। সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি ছবিটি স্টার সিনেপ্লেক্সেও মুক্তির অষ্টম দিনে হাউজফুল ছিলো।

ঈদে মুক্তিপ্রাপ্ত আট ছবির মধ্যে দর্শক চাহিদার শীর্ষে থাকা ‘লিডার আমিই বাংলাদেশ’ দেখতে অনেক কষ্টে টিকেট পেয়েছেন বলে জানালেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।

শনিবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের শোতে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ‘লিডার আমিই বাংলাদেশ’ দেখেন দীঘি। ছবি দেখা শেষে তিনবার শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রী চ্যানেল আই অনলাইনকে বলেন, শেষ দুটি টিকেট অনলাইনে কেটেছি। দু’মিনিট পরে গেলে আজ আর টিকেট পেতাম না।

দীঘি বলেন, বিকেলে অনলাইনে চেক করে দেখি একেবারে সামনে লিডার আমিই বাংলাদেশ’র মাত্র দুটি সিট ফাঁকা। তখনই দুটি টিকেট কিনি। এটার মাধ্যমে ঈদের সিনেমা দেখা শুরু করলাম।

“হয়তো আরেকটু পরে টিকেট কিনতে গেলে আর পেতাম না। পরে সন্ধ্যার শো আমি ও আমার মামা ‘লিডার’ দেখলাম। সিনেমায় আমার বাবাও অভিনয় করেছেন। ছবি দেখে আমি খুব উপভোগ করেছি।”

তপু খান পরিচালিত লিডার’-এ শাকিব খান, মিশা সওদাগর ও বাবা সুব্রত তিনজনকে একসঙ্গে পেয়ে ‘স্মৃতিকাতর’ উল্লেখ করে দীঘি বলেন, সিনেমা হলে বসে সেই ছোটবেলার আমেজ ফিরে পেয়েছি। ছোটবেলা তাদের সঙ্গে সিনেমা করেছি।

Reneta

মুক্তির আগে লিডার’ এর টিজার, ‘কথা আছে’ এবং সুরমা সুরমা গান সবচেয়ে বেশি আকর্ষণ করেছিল দীঘিকে। ভিডিও ইন্টারভিউতে তিনি এ কথা বলেছিলেন।

দীঘি বললেন, এগুলা দেখার পর থেকে প্রত্যাশা বাড়তে থাকে। তাছাড়া আমার বাবা শুটিং করে এসে লিডার’র গল্প বলতেন।

“মুক্তির আগে যখন ‘কথা আছে’ গানটি রিলিজ হয় আমি দেখে জাস্ট ফিদা হয়ে যাই। এতোটাই ভালো লাগে যে এ গানের তালে তালে ভিডিও করেছি। শাকিব খানের ছবিতে ইমরান-কোনালের গান, স্ক্রিনে মিশা সওদাগরের সঙ্গে শাকিব খানের টক্কর সবকিছুই আমাকে মুগ্ধ করেছে।”

শাকিব খানের সঙ্গে শিশুকালে চাচ্চু, দাদীমা, এক টাকার বউসহ বহু আলোচিত ছবিতে অভিনয় করেন দীঘি। সেইসব ছবির কারণে দীঘি শৈশবেই তারকাখ্যাতি অর্জন করেন।

তিনি বলেন, এতগুলো বছর পরও উনি (শাকিব খান) আমাদের এত দারুণ সব সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন, ইন্ডাস্ট্রি এগিয়ে নিয়ে যাচ্ছেন তার এই অবদান বলে শেষ করা যাবে না। আগামী ঈদে তার নতুন সিনেমা এলেই আমি দেখবো।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদের ছবিতপু খানদীঘিলিড বিনোদনলিডারশাকিব খানসিনেপ্লেক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ নিয়ে যা বলল ভারত

আগস্ট ৫, ২০২৬

ট্রাম্প কেন এখন সবচেয়ে কঠিন সংকটে?

আগস্ট ৫, ২০২৬

ক্যানসারে সহঅভিনেতার মৃত্যু, যা বললেন আমির খান

আগস্ট ৫, ২০২৬

রবীন্দ্রনাথের প্রয়াণ দিনে ‘শাস্তি’সহ যা থাকছে চ্যানেল আইতে

আগস্ট ৫, ২০২৬

কমল জ্বালানি তেলের দাম, চাঙা শেয়ারবাজার

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT