চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমালোচনায় কাঁদলেন বর্ষা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৯ অপরাহ্ণ ১৩, জুলাই ২০২২
বিনোদন
A A

ঈদুল আযহায় মুক্তি পেয়েছে চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল ও তার স্ত্রী বর্ষা অভিনীত ছবি ‘দিন: দ্য ডে’। মুক্তির পর ছবিটি যতোটা না প্রশংসিত হচ্ছে, তারচেয়ে বেশি হচ্ছে সমালোচিত। তবে সিনেমার সিনেমার সমালোচনা ছাপিয়ে কেউ কেউ এই তারকা দম্পতির ব্যক্তিগত জীবন নিয়েও কটু কথা বলতে ছাড়ছেন না! যে বিষয়গুলো ব্যথিত করেছে নায়িকা বর্ষাকে!

মঙ্গলবার সন্ধ্যায় ‘দিন দ্য ডে’র হল ভিজিটে গিয়েছিলেন মধুমিতা সিনেমা হলে। সেখানে গিয়ে দর্শকের সাথে সিনেমাটি নিয়ে কথা বলেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন অনন্ত ও বর্ষা। সেখানেই নিজেদের নিয়ে সমালোচনার ঘটনা বলতে গিয়ে কেঁদে ফেলেন বর্ষা।

এ সময় কান্নাজড়িত কণ্ঠে বর্ষাকে বলতে শোনা যায়, ‘একটা বিষয় খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, সেটা যে কে বা কারা জানি না… নেগেটিভ কিছু কথাবার্তা তারা ইচ্ছাকৃতভাবে প্রচার করার চেষ্টা করছে। বিশেষ করে আমার সিনেমা বাদ দিয়ে আমাদের… ব্যক্তিগত স্বার্থে আমাদের ডাউন করা চেষ্টা করছে।’

তিনি বলেন,‘আসলে আমি খুব কষ্টই পেলাম ভালো জিনিস কেন মানুষ প্রশংসা করতে পারে না। আজকে যদি আমরা চলচ্চিত্র না করি, বের হয়ে যাই তাহলে আমাদের কিছুই হবে না, আমরা যে চেষ্টা করছি ভাল একটা সিনেমা দিতে… আমি জানি না মানুষজন কেন মিথ্যা কথা বলে বাজে নিউজ রটাচ্ছে। আমার মনে হয় যেটা সত্যি সেটা করানো উচিত।’

বক্তব্যের এক পর্যায়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করেন বর্ষা। জানান, অনেকেই বলছে, আমরা আমাদের গার্মেন্টস কর্মী এনে সিনেমা দেখাচ্ছি। কীভাবে সম্ভব মানুষ দেশে গিয়েছে তারা ঈদ করার জন্য, কীভাবে লোক পাব এখন, এটা কী হতে পারে…! ‘নেত্রী: দ্য লিডার’ আমরা শুটিং করছি, হতে পারে… এটা শেষ না করতে পারি, এটাই আমাদের জীবনের শেষ সিনেমা। এরপর আমরা আর করব না, যদি মানুষ এভাবে আমাদের ছোট করে… ছোট করার চেষ্টা করে গায়ের জোরে। আর কিছু বলতে চাই না।’

‘দিন দ্য ডে’ নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। ইরানের মুর্তজা অতাশ জমজম এবং বাংলাদেশের প্রযোজক অনন্ত জলিলের ‘এজে’ ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি। অনন্ত জলিল, বর্ষা ছাড়া আরও অভিনয় করেছেন ইরান ও লেবাননের অভিনেতারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্তঅনন্ত জলিলজলিলদিন দ্য ডেপ্রযোজকবর্ষালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

শ্রীমঙ্গলে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সভা অনুষ্ঠিত

জুন ২৭, ২০২৬

ইটালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে কুপিয়ে হত্যা

জুন ২৭, ২০২৬
বিশ্বব্যাংক

সার আমদানি ও জরুরি সহায়তায় বিশ্বব্যাংক দিচ্ছে ১.১ বিলিয়ন ডলার

জুন ২৭, ২০২৬

লোভ-লালসার গল্পে মঞ্চে ফিরছে ‘সুড়ঙ্গ’

জুন ২৭, ২০২৬

পাওয়া গেল নকআউটের ২৮ দল, প্রতিপক্ষ ঠিক ৯ ম্যাচের

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT