চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদিবাসীদের নিয়ে বেফাঁস মন্তব্য, আইনি বিপাকে বিজয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৮ অপরাহ্ণ ২৩, জুন ২০২৫
বিনোদন
A A
বিজয়ের চুল ও গোঁফসহ মুখের ছবি, sunglasses পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জনসমক্ষে আদিবাসী সম্প্রদায়কে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় আইনি বিপাকে পড়েছেন ‘অর্জুন রেড্ডি’ খ্যাত দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। তেলেঙ্গানার রেড্ডিদুর্গম থানায় তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) তার বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২৬ এপ্রিল মুক্তিপ্রাপ্ত তামিল ছবি ‘রেট্রো’-এর প্রি-রিলিজ ইভেন্টে বিজয় দেবেরাকোন্ডা এই বিতর্কিত মন্তব্য করেন। বিজয়ের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে জয়েন্ট অ্যাকশন কমিটি অফ ট্রাইবাল কমিউনিটিজ-এর রাজ্য সভাপতি নেনাবথ অশোক কুমার নায়েক অভিযোগ দায়ের করেন।

এরপরেই তার বিরুদ্ধে এফআইআর (ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট) নথিভুক্ত করা হয়। বিজয়ের বিরুদ্ধে দায়ের করা এফআইআর-এ বলা হয়েছে, ওই ইভেন্টে বিজয় মন্তব্য করেন যে আদিবাসীদের বুদ্ধি ও সাধারণ জ্ঞানের অভাব রয়েছে।

অভিযোগকারী তার অভিযোগে লিখেছেন, ‘বিজয় আদিবাসী সম্প্রদায়কে অপমান করে বলেছেন যে, তারা ৫০০ বছর আগে কোন বুদ্ধি এবং ন্যূনতম সাধারণ জ্ঞান না থাকার কারণে সারাক্ষণ মারপিট করত। উপরন্তু বিজয় তাদের পেহেলগাম হামলায় জড়িত পাকিস্তানি সন্ত্রাসবাদীদের সঙ্গে তুলনা করে মন্তব্য করেছেন।’

মি. নায়েক তার লিখিত অভিযোগে বিজয়ের মন্তব্যের ইউটিউব লিংক সংযুক্ত করে বলেছেন, বিজয়ের মন্তব্যগুলো কেবল আপত্তিকরই নয়, আদিবাসী সম্প্রদায়ের মর্যাদা ও আত্মসম্মানের জন্য গভীরভাবে অপমানজনক।

এর আগেও বিজয় দেবেরাকোন্ডা বেফাঁস মন্তব্য করে সমালোচিত হয়েছেন। ২০২০ সালে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘সকলকে ভোট করতে দেওয়া উচিত নয়। যারা পড়াশোনা করেনি, তারা ভোট দেবে কেন? আমার মনে হয় গণতন্ত্রের চেয়ে স্বেচ্ছাচার ভালো। একজন ভালো ডিক্টেটরের অভাব বোধ করছি আমরা।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্জুন রেড্ডিআইনি বিপাকেদক্ষিণী অভিনেতাবিজয় দেবেরাকোন্ডা
শেয়ারTweetPin

সর্বশেষ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের দুই দফায় সংঘর্ষ

আগস্ট ৪, ২০২৬

গ্যাসের সংকট: বিকল্প উৎস অনুসন্ধানের তাগিদ

আগস্ট ৪, ২০২৬

ইরানের জন্য ‘শেষ সুযোগ’, আবারও আলোচনার দাবি ট্রাম্পের

আগস্ট ৪, ২০২৬

দেশে ৯০ মেট্রিক টন ভারতীয় কাঁচা মরিচ আমদানি

আগস্ট ৪, ২০২৬

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT