বিনোদন

পরিবারের সাথে ঘরবন্দি বিজয়!

করোনার সংক্রমণ এড়াতে সবার মতো ঘরবন্দি জীবন যাপন করতে হচ্ছে তারকাদেরও

বিজয় পরিবারের সাথে ঘরবন্দি, সবাই একসাথে বোর্ড গেম খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয় পরিবারের সদস্যরা ঘরে বসে বোর্ড গেম খেলছে, পরিবারের সাথে সময় কাটাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সিনেমার শুটিংয়ের কারণে অধিকাংশ সময়েই তারকারা তাদের পরিবারকে সময় দিতে পারেন না। তবে বর্তমান করোনা পরিস্থিতির কারণে পাল্টে গেছে সে দৃশ্য।

করোনার সংক্রমণ এড়াতে সবার মতো ঘরবন্দি জীবন যাপন করতে হচ্ছে তারকাদেরও। ফলে পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ পাচ্ছেন সকলে। যা কাজে লাগাচ্ছেন অনেক তারকারাই। তেমনটাই এবার লক্ষ্য করা গেল ‘অর্জুন রেড্ডি’ খ্যাত তেলেগু সুপারস্টার অভিনেতা বিজয় দেবরকোন্ডার ক্ষেত্রে।

ভারতে লকডাউনের এই সময়টিতে পরিবারের সাথে সময় কাটাচ্ছেন বিজয়। ইনস্টাগ্রামে তার পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে মা ও ভাইয়ের সাথে ঘরোয়া খেলায় মেতেছেন তিনি।

এদিকে কিছুদিন আগেই খবর শোনা গেছে, পুরি জগন্নাথ পরিচালিত ‘ফাইটার’ এর মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে বিজয়ের। ছবিটিতে তার বিপরীতে দেখা যাবে অনন্যা পান্ডেকে। ইতোমধ্যে শুটিংও শুরু হয়েছিলো। তবে করোনার কারণে থমকে গেছে সব।

বিষয়:অর্জুন রেড্ডি তেলেগু বিজয় দেবরকোন্ডা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…