চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মদিনে বিজয় দেবরকোন্ডার জনপ্রিয় পাঁচ সিনেমা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০২ অপরাহ্ণ ০৯, মে ২০২১
বিনোদন
A A

৩২ বছরে পা রাখলেন ভারতের দক্ষিনী (তেলেগু) সুপারস্টার বিজয় দেবরকোন্ডা। রবিবার (৯ মে) হার্টথ্রব এই অভিনেতার জন্মদিন। বিগত বছরের মত এবছরও এই অভিনেতা নিজের জন্মদিনের ভক্ত অনুরাগীদের অজস্র শুভেচ্ছাতে ভাসছেন।

তবে ফিল্ম ক্যারিয়ারে বিজয়ের সাফল্যের যাত্রাটা এতটা সহজ ছিল না। প্রায় প্রতিটি পদেই তাকে প্রমাণ দিতে হয়েছে নিজের অভিনয় দক্ষতার। শুধু তাই নয়, অভিনেতা হিসেবে সিনেমাতে অভিষেকের পূর্বেও তাকে দেখা গিয়েছিল ‘নুভিলা’ এবং ‘লাইফ ইজ বিউটিফুল’ এর মতো ছবিতে ছোট চরিত্রে অভিনয় করতে। কিন্তু তারপরেও হাল ছাড়েননি বিজয়। একের পর এক সিনেমাতে নিজের অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। এক নজরে দেখে নিন ফিল্ম ক্যারিয়ারে ঘুরে দাড়ানো বিজয়ের পাঁচটি সিনেমা সম্পর্কে।

ইয়েভাডে সুব্রাহ্মণিয়াম (২০১৫)
২০১৫ সালে মুক্তি প্রাপ্ত তেলেগু সিনেমা ‘ইয়েভাডে সুব্রাহ্মণিয়াম’ তে অভিনয় করেছিলেন বিজয় দেবরকোন্ডা। যেটি ছিল পরিচালক নাগ অশ্বিন পরিচালিত প্রথম সিনেমা। আর সেই ছবিতেই নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছিলেন বিজয়। সিনেমাটি দর্শক মন্ডলেও ব্যাপক প্রসংশিত হয়েছিল।

Banglabid

পেলি চুপুলু (২০১৬)
একক নায়ক হিসাবে ‘পেলি চুপুলু’ ছবিটি ছিল বিজয় দেবরকোন্ডার প্রথম ব্লকবাস্টার সিনেমা। ছবিতে প্রশান্ত নামক তার বল্ড চরিত্রটি সবাইকে মুগ্ধ করেছিল।

অর্জুন রেড্ডি (২০১৭)
ক্যারিয়ারের শুরুতে খুব কম অভিনেতাই ‘অর্জুন রেড্ডি’র মত সিনেমাতে অভিনয় করার সুযোগ পান, যেই সুযোগ পেয়েছিলেন বিজয় দেবরকোন্ডা। তবে এই সুযোগকে বেশ ভালো ভাবেই কাজে লাগিয়েছিলেন এই দক্ষিনী তারকা। যেটি এখনো মনে রেখেছেন দর্শকরা।

গীতা গোবিন্দম (২০১৮)
বিজয় দেবরকোন্ডা অভিনীত তেলেগু রোমান্টিক সিনেমা ‘গীতা গোবিন্দম’। ছবিটিতে বিজয় ও রাশমিকার জুটি দর্শকদের কাছে বেশ পছন্দনীয় ছিল। পাশাপাশি অভিনেতার অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা।

Reneta

ডিয়ার কমরেড (২০১৯)
‘ডিয়ার কমরেড’ ছবিটিতেও একসঙ্গে জুটি বেধেছিলেন বিজয় ও রাশমিকা। ছবিতে তার ববি নামক চরিত্রটি সবার মনে জায়গা করে নিয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্জুন রেড্ডিগীতা গোবিন্দমজন্মদিনতেলেগু সুপারস্টারবিজয় দেবরকোন্ডা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গার্মেন্টস শ্রমিকদের ঈদের ছুটি বাড়েনি, থাকতে হবে কর্মস্থলেই

পরবর্তী

ঈদযাত্রা শবযাত্রা হোক সেটা কারোরই কাম্য নয়: শিক্ষামন্ত্রী

পরবর্তী

ঈদযাত্রা শবযাত্রা হোক সেটা কারোরই কাম্য নয়: শিক্ষামন্ত্রী

করোনাভাইরাস: শনাক্ত ও মৃত্যু বেড়েছে

সর্বশেষ

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ১৯, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT