চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুশান্তের মতোই কার্তিকের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ চলছে বলিউডে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৩ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

বলিউডে পর পর বেশ কিছু ছবিতে ভিন্ন ধরনের চরিত্রে কাজ করেছেন অভিনেতা কার্তিক আরিয়ান। বলিউডে বহিরাগত হয়েও তিনি নিজের পাকাপাকি জায়গা তৈরি করেছেন। আলোচনায়ও থাকছেন। আর সেই জন্যই নাকি তার অবস্থাও এক দিন প্রয়াত অভিনেতা সুশান্তের মতোই হবে, সম্প্রতি এমনই এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সুনীল শেঠির মনে।

পুলিশি তদন্তে জানা যায়, সুশান্ত আত্মঘাতী হয়েছিলেন। তবে তার অনুরাগীরা এখনও প্রশ্ন তোলেন। তাদের ধারণা মৃত্যুর আগে বলিউডে নানাভাবে রাজনীতির শিকার হয়েছেন তিনি। তাকে কোণঠাসাও করা হয়েছিল বলে দাবি অনুরাগীদের।

বলিউডে বহিরাগত হওয়ার জেরেই তাকে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল বলে জানা যায়। এমনকি নেতিবাচক প্রচার করা হয়েছিল সুশান্তকে নিয়ে, এমনও শোনা যায়। সেই একই ঘটনা কি ঘটছে কার্তিকের সঙ্গেও? আগেও এই জল্পনা নিয়ে আলোচনা হয়েছে।

কার্তিকের ছবি ‘তু মেরী ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরী’ ছবিটি মুক্তি পাওয়ার পরে আবারও এই আলোচনা শুরু হয়েছে। ছবিটি বক্স অফিসে মোটেই ভাল ফল করেনি। সমাজমাধ্যমে একটি ভিডিও ছড়িয়েছে। সেই ভিডিওর বক্তব্য, কার্তিককে দিয়ে ইচ্ছে করেই এমন ছবি করানো হচ্ছে, যেগুলির কোন মেধা নেই। অবধারিত যেই ছবিগুলি অসফল হবেই।

এই প্রসঙ্গে অনেকেই মনে করেছেন সুশান্তের ‘ড্রাইভ’ ছবিটির কথা। এই ছবিও অসফল হয়েছিল এবং সুশান্তকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। দু’টি ছবির প্রযোজকদের মধ্যেই রয়েছেন করণ জোহর। ছড়িয়ে পড়া সেই ভিডিওর বক্তব্য, “তু মেরী ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরী’ ছবিটি মুক্তি পাওয়ার পরে এই কথাটা বলা প্রয়োজন। কোন ছবি পছন্দ না হলে, সেটার সমালোচনা করা যেতেই পারে। কিন্তু অনবরত একজন অভিনেতার নামে নেতিবাচক প্রচার করাটা মেনে নেওয়া যায় না।”

কার্তিকের বিরুদ্ধে নেতিবাচক প্রচার করার জন্য নাকি পারিশ্রমিক দেওয়া হচ্ছে। শোনা যাচ্ছে, এই একই কাজ করা হয়েছিল সুশান্তের ক্ষেত্রেও। সেই ভিডিওতে বলা হয়েছে, “বহিরাগতদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলে বলিউডে। বাইরে থেকে এসব বোঝা যায় না।” এই ভিডিওতে ‘লাইক’ করেছেন সুনীল শেঠি। তার থেকেই স্পষ্ট, সুনীল ভিডিওর বক্তব্যের সঙ্গে সহমত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতাকার্তিক আরিয়ানবলিউড তারকা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নিকোটিন পাউচের বাজারজাতকরণ অভিযোগের দাবি প্রজ্ঞা ও আত্মার

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬

রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা?

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT