চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুলশান-বনানী আসনের এমপি হতে চান অভিনেতা সিদ্দিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৯ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০২২
বিনোদন
A A

গেল নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও পাননি অভিনেতা সিদ্দিকুর রহমান। তবে হাল ছাড়েননি, তিনি ফের নির্বাচনে অংশ নেয়ার কথা জানিয়েছেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে সংসদ নির্বাচনে মনোনয় প্রত্যাশী ‘গ্র্যাজুয়েট’, ‘মাইক’, ‘হাউসফুল’, ‘চৈতা পাগল’, ‘বরিশালের মামা ভাগ্নে’, ‘হাম্বা’ ‘চৌধুরী সাহেবের ফ্রি অফার’ নাটকের এই অভিনেতা। এক ক্ষুদেবার্তায় সিদ্দিক চ্যানেল আই অনলাইনকে জানান, ২০১৮ সালের সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

এবারও তিনি এমপি নির্বাচনে অংশ নেয়ার কথা জানিয়ে বলেন, ঢাকা-১৭ আসন গুলশান-বনানী থেকে মনোনয়ন প্রত্যাশী আমি। এমপি হতে চাই।

সিদ্দিক বলেন, আমি জনগণের সেবা করতে চাই। যদিও অনেক আগে থেকেই এই সেবামূলক কার্যক্রম চালিয়ে আসছি। আমি সবসময় টাঙ্গাইল-১ আসনের মানুষের পাশে রয়েছি। তবে এবার আমি ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসন থেকেও মনোনয়নপ্রত্যাশী।

”এই আসনে ফারুক ভাই নির্বাচন করেছিলেন। এটা ভিআইপি এলাকা। এই আসনে শিল্পীরা নির্বাচন করেন। ফারুক ভাই যেহেতু এবার অসুস্থ তাই আমি এই আসন থেকে ইলেকশন করতে চাই। ইতিমধ্যে আমি তৎপরতা শুরু করেছি।”

সিদ্দিক বলেন, আমি মূলত মানুষের পাশাপাশি থাকতে চাই। মানুষের ভালোবাসা পেতে চাই, তাদের সেবা করতে চাই। জনগণের ভালোবাসা নিয়েই নির্বাচন করতে চাই। যদিও সামাজিক কার্যক্রম অনেক আগে থেকেই করছি। তবে রাজনৈতিক পরিচয় থাকলে সে ক্ষেত্রে কাজ করতে সুবিধা হয়।

Reneta

সিদ্দিক জানান, তিনি গত ২৪ বছর ধরে আওয়ামী লীগ করছেন। বলেন, আওয়ামী লীগপন্থী পরিবারের আমার জন্ম হয়েছে। বাবা স্থানীয় আওয়ামী লীগের সভাপতি ছিলেন ২২ বছর। এলাকা কন্ট্রোল করতাম আমরা। ৯৪ সাল থেকে ছাত্রলীগ করছি। বঙ্গবন্ধু সংস্কৃতি জোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক থেকেছি।

সিদ্দিক আরও যোগ করে বলেন, আমার বিশ্বাস আছে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকেই মনোনীত করবেন। সবাইকে সাথে নিয়ে আমি এগিয়ে যাবার স্বপ্ন দেখেছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতা সিদ্দিকুর রহমানচিত্রনায়ক ফারুকঢাকা ১৭ আসনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT