চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন খারাপ সিদ্দিকের, ঘুরতে গেলেন দুবাই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ণ ১০, জুন ২০২৩
বিনোদন
A A

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী হতে দলীয় মনোনয়ন কিনেছিলেন ছোটপর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান। কিন্তু তার সে আশায় গুড়ে বালি! আর এ কারণে মন খারাপ অভিনেতা সিদ্দিকের। আর মন ভাল করতে সিদ্দিক ঘুরতে গেলেন দুবাই!

বীর মুক্তিযোদ্ধা, চিত্রনায়ক ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হয়ে পড়া আসনে আগামী ১৭ জুলাই উপনির্বাচন হচ্ছে। সেই নির্বাচনে নৌকার প্রার্থী হতে সিদ্দিক আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। তবে শুক্রবার দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত জানায়, মনোনয়ন দেয়া হয় মোহাম্মদ এ আরাফাতকে।

দলের সিদ্ধান্ত পক্ষে না আসায় কিছুটা মন খারাপ সিদ্দিকের। মন ভাল করতে তিনি উড়ে গেলেন দুবাই। সেখানে এই অভিনেতা ঘুরছেন বিভিন্ন শপিংমলে। তিনি মনে করেন, সাময়িক মন খারাপ হলে ঘুরতে যাওয়ার কোনো বিকল্প নেই।

এক ভিডিও বার্তায় সিদ্দিক বলেন,“আমাকে মানননীয় প্রধানমন্ত্রী ঢাকা-১৭ আসনের জন্য সিলেকশন করেনি। সেই কারণে একটু মন খারাপ। মানুষের মন খারাপ হলে কী করে? বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। তাই আমিও ঘুরতে দুবাই এসেছি এবং কেনাকাটা করছি। অনেকেরই মন খারাপ হলে ঘুরে বেড়ালে বা কেনাকাটা করলে মন ভালো হয়। আমারও তাই।”

দলীয় মনোনয়ন না পেলেও নৌকার পক্ষেই কাজ করবেন বলেও ভিডিও বার্তায় জানান সিদ্দিক। এমনকি মনোনয়ন প্রত্যাশী বাকি সদস্যদেরও এসময় নৌকার স্বার্থে কাজ করার আহ্বান জানান এই অভিনেতা।

নিজেকে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৈনিক’ হিসেবে তুলে ধরে সিদ্দিক ভিডিও বার্তায় বলেন,‘ঢাকা-১৭ আসন থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, আমি সত্যিকার অর্থে ওই মানুষটির পক্ষে কাজ করব, নৌকার হয়ে কাজ করব। কারণ আমি নৌকার বাইরের মানুষ নই। আমি ছাড়াও যে ২১ জন নৌকার মাঝি হতে নমিনেশন পেপার তুলেছিলেন, তাদের মধ্যে আমার বাবা সমতুল্য মানুষও ছিলেন, তাদের সবাইকে আমি একটা কথা বলতে চাই দিনশেষে কিন্তু আমরা প্রধানমন্ত্রীর সৈনিক হয়ে বাঁচতে চাই। সেজন্য আমি বলতে চাই, আসুন আমরা সবাই মিলে উন্নয়নের মার্কা নৌকার পেছনে থাকি। নৌকাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করা দরকার তাই করি।’

Reneta

ভিডিও বার্তাটি নিজের ফেসবুকেও শেয়ার করেন সিদ্দিক। সেই ভিডিওর ক্যাপশনে লিখেন,“জয় বাংলা জয় বঙ্গবন্ধু, দিন শেষে আমরা নৌকার মানুষ এটা ভুলে গেলে চলবে না। আসুন সবাই মিলে ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে উন্নয়নের মার্কার পক্ষে কাজ করি এবং প্রধানমন্ত্রীর স্বপ্নকে পূরণ করি। আমি সবসময়ই উন্নয়নের মার্কা জয়ের পথে কাজ করতে চাই, কারণ আমি নিজেকে গুনটানা আওয়ামীলীগ বলে দাবি করি। তাই আমার মত আরো ২০ জনকে বলবো দিন শেষে আমরা একই পরিবারের সদস্য এটা ভুলে গেলে চলবে না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগদুবাইনমিনেশননাটকনৌকামনোনয়নলিড বিনোদনসিদ্দিকসিদ্দিকুর রহমানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

জুন ১৫, ২০২৬

সৌদি প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত

জুন ১৫, ২০২৬

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলিয় শিশুকন্যা নিহত

জুন ১৫, ২০২৬
টেকনাফ, ফাইল ছবি

৭ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

জুন ১৫, ২০২৬

স্পেনের ফুটবল অর্কেস্ট্রা দেখতে সবাই উদগ্রীব: হাসানুজ্জামান বাবলু

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT