চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জওয়ান’-এর সংবাদ সম্মেলনে শাহরুখ জানালেন ‘ডাংকি’র মুক্তির দিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪০ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A
শাহরুখ সংবাদ সম্মেলনে উপস্থিত, ডাংকি মুক্তির দিন ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘জওয়ান’-এর দুর্দান্ত সাফল্য উদযাপনে সংবাদ সম্মেলন করলেন শাহরুখ খান। সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পরিচালক অ্যাটলি, দীপিকা পাডুকোন, বিজয় সেতুপতি, শাহরুখ খান। উপস্থিত ছিলেন না ছবির সুপারস্টার নয়নতারা।

শাহরুখ অবশ্য অনুষ্ঠানেই জানিয়েছেন নয়নতারার অনুপস্থিত থাকার কারণ। কিং খান জানান, মায়ের জন্মদিন থাকায় আসতে পারেননি অভিনেত্রী। নয়নতারার মাকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়ে দিয়েছেন শাহরুখ।

শাহরুখ, প্রযোজক ও অভিনেতা ডাংকি সিনেমার প্রচার অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘জওয়ান’র অভিনেত্রীদের প্রশংসা করে শাহরুখ বলেন, ‘দীপিকা সহ ছবির প্রত্যেক নায়িকাই ভীষণ সুন্দর…। বিজয় সেতুপতি আউট স্ট্যান্ডিং, সুনীল গ্রোভার দারুণ।’ এরপর মজা করে হেসে নিজস্ব স্টাইলে কিং খান বলেন, ‘আর আমার তো জবাব নেই!’

‘জওয়ান’ ছবির সাথে দীপিকা কীভাবে যুক্ত হলেন সে কথা জানিয়েছেন অভিনেত্রী। জানান, হায়দরাবাদে ‘প্রোজেক্ট কে’র জন্য শুটিং করছিলেন তিনি। সেই সময় অ্যাটলি এবং শাহরুখ তার সঙ্গে দেখা করতে যান এবং এই চরিত্রটির বর্ণনা দেন। অনেকেই প্রশ্ন করেছেন, এত স্বল্প সময়ের একটি চরিত্রে অভিনয় করতে কী ভাবে রাজি হলেন দীপিকা? এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমার চরিত্র কতটা স্ক্রিন টাইম পেল তা বড় নয়। তা কতটা প্রভাব ফেলল সেটাই বড় কথা।’

শাহরুখ খানসহ অন্যান্য তারকারা সংবাদ সম্মেলনে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবাদ সম্মেলন থেকে শাহরুখ খান ঘোষণা করলেন ‘ডাংকি’ ছবির মুক্তির দিন। ‘পাঠান’ ও ‘জওয়ান’ ছবির জন্যই পিছিয়ে গিয়েছিল রাজকুমার হিরানীর নতুন ছবির মুক্তি। শাহরুখ জানালেন, চলতি বছরের বড়দিনেই বড়পর্দায় আসতে চলেছে ‘ডাংকি’।

ট্যাগ: জওয়ানডাংকিদীপিকাশাহরুখ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছেন রুশ-মার্কিন নভোচারী

পরবর্তী

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত

পরবর্তী
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৬, উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত

রংপুরে বিএনপির তারুণ্যের রোডমার্চের দৃশ্য, জনসমাগম ও মোটরসাইকেল চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

রংপুরে বিএনপির তারুণ্যের রোডমার্চ

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT