বিনোদন

গঠনতন্ত্র মেনে শিল্পী সমিতিতে যুক্ত হলেন রিয়াজ

শিল্পী সমিতিতে যোগদান অনুষ্ঠানে দুই শিল্পী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই শিল্পী গঠনতন্ত্র মেনে শিল্পী সমিতিতে যোগদান করছেন, পেছনে পুরস্কার ও সনদপত্রের প্রদর্শনী।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির বৈঠকে কার্যকরি পরিষদের সদস্য হিসেবে চিত্রনায়ক রিয়াজকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির সদস্য পদ থেকে অভিনেত্রী রোজিনা স্বেচ্ছায় পদত্যাগ করায় রিয়াজকে তার স্থলাভিষিক্ত করা হয়।

গত ২৬ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তারই ধারাবাহিকতায় বুধবার (৬ এপ্রিল) রিয়াজ আনুষ্ঠানিকভাবে শিল্পী সমিতির নিজ পদে দায়িত্ব গ্রহণ করেন। শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন তাকে শপথ পাঠ করান।

শপথ গ্রহণের পর শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে রিয়াজকে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন নিপুণসহ শিল্পী সমিতির সাইমন সাদিক, অঞ্জনা, অমিত হাসান, জেসমিন, জাদু আজাদ প্রমুখ।

গত ২৮ ফেব্রুয়ারি শিল্পী সমিতির নির্বাচনে ১৮৫ ভোট পেয়ে বিজয়ী হন রোজিনা। তবে সময় দিতে পারবেন না জানিয়ে তিনি ই-মেইলে পদত্যাগের আবেদন করেছিলেন ১০ ফেব্রুয়ারি। সেই আবেদনই গ্রহণ করেছেন সভাপতি ইলিয়াস কাঞ্চন। আর রোজিনার আবেদনের প্রেক্ষিতে তাকে অব্যাহতি দেয়া হয়।

কমিটির সহসাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন সাদিক বলেন, ‘মিটিংয়ে সভাপতিসহ কমিটির ১২ জন উপস্থিত ছিলাম আমরা। সর্বসম্মতিক্রমে রোজিনা আপার পদত্যাগপত্রটি গৃহীত হয়। একই মিটিংয়ে গঠনতন্ত্র মোতাবেক সর্বসম্মতিক্রমে ওই পদে রিয়াজ ভাইকে নেওয়া হয়েছে।’

বিষয়:অমিত হাসান ইলিয়াস কাঞ্চন জাদু আজাদ জেসমিন নিপুণ রিয়াজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…