চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলন্ত ট্রেন থেকে লাফিয়ে আহত অভিনেত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৬ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A
অভিনেত্রী চলন্ত ট্রেন থেকে লাফিয়ে আহত, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুম্বাইয়ে শুটিংয়ে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন অভিনেত্রী কারিশমা শর্মা। বুধবার (১০ সেপ্টেম্বর) তিনি চলন্ত একটি লোকাল ট্রেন থেকে লাফিয়ে পড়ে মারাত্মকভাবে আহত হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কারিশমা বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি নোট শেয়ার করে পুরো ঘটনা জানান।

সেখানে তিনি লিখেন,“বুধবার চার্চগেটে শুটিংয়ের উদ্দেশ্যে যাচ্ছিলাম। শাড়ি পরে ট্রেনে উঠেছিলাম। ট্রেন হঠাৎ গতিবেগ বাড়ালে দেখি আমার বন্ধুরা উঠতে পারছে না। ভয় পেয়ে আমি লাফ দিই, আর তাতেই পড়ে গিয়ে মাথায় আঘাত পাই।”

Banglabid

তিনি আরও জানান, “আমার পিঠে আঘাত লেগেছে, মাথা ফুলে গেছে, শরীরজুড়ে আঘাতের চিহ্ন রয়েছে। মাথার আঘাত গুরুতর কিনা তা নিশ্চিত হতে ডাক্তাররা এমআরআই করেছেন এবং পর্যবেক্ষণে রেখেছেন। প্রচণ্ড যন্ত্রণায় আছি, তবে আমি শক্ত থাকছি। দয়া করে দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করবেন, আপনাদের ভালোবাসা আমার জন্য অনেক বড় শক্তি।”

অভিনেত্রীর এক ঘনিষ্ঠ বন্ধু ইনস্টাগ্রামে হাসপাতালের একটি ছবি শেয়ার করে লিখেছেন,“বিশ্বাসই করতে পারছি না, কারিশমা ট্রেন থেকে পড়ে গেছে এবং কিছুই মনে নেই তার। আমরা তাকে মেঝেতে পড়ে থাকতে দেখে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। ডাক্তাররা এখনো বিস্তারিত পরীক্ষা করছেন। সবাই দোয়া করবেন, দ্রুত সুস্থ হয়ে উঠুক।”

কারিশমা শর্মা এর আগে একাধিক টেলিভিশন সিরিয়াল ও ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন। তার হঠাৎ এ দুর্ঘটনায় ভক্ত-শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কারিশমা শর্মাট্রেনদুর্ঘটনানাটকবলিউডমুম্বাইসিনেমাসিরিয়াল
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT