চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার বিশ্বাস ছিল তিনি সুস্থ হয়ে দেশে ফিরবেন: ববিতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৫ অপরাহ্ণ ১৫, মে ২০২৩
বিনোদন
A A

বহু দর্শকনন্দিত ছবি উপহার দেওয়া অভিনেতা, বীর মুক্তিযোদ্ধা এবং সাংসদ আকবর পাঠান ফারুকের মৃত্যুতে শোকের মাতম বইছে ঢালিউড পাড়ায়। লম্বা ক্যারিয়ারে অনেক নায়িকার সঙ্গেই জুটি বেঁধেছেন ফারুক। তবে তার ক্যারিয়ারে অন্যতম সেরা জুটি বলা যায় ফারুক-ববিতাকে।

একসঙ্গে তারা ‘আবার তোরা মানুষ হ’, ‘গোলাপি এখন ট্রেনে’, ‘নয়নমণি’, ‘আলোর মিছিল’, ‘লাঠিয়াল’, ‘পদ্মা মেঘনা যমুনা’, ‘মিয়া ভাই’সহ ৩০টির বেশি ছবিতে কাজ করেছেন। তাই ফারুকের মৃত্যু মেনে নিতে পারছেন না ববিতা।

ববিতা বললেন, ‘তার মৃত্যুর খবর মেনে নিতে পারছি না। অত্যন্ত খারাপ লাগছে। কারণ কয়েক দিন আগেই ওনার স্ত্রীর বোনের সঙ্গে আমার দেখা হয়েছে। বললেন যে, ফারুক ভাইয়ের রক্ত সঞ্চালনে কিছুটা সমস্যা হচ্ছে। এছাড়া তিনি ঠিকঠাক আছেন। শিগগিরই ঢাকায় ফিরবেন। আমি তো শুনে খুশি হলাম। কিন্তু আজ জানতে পারলাম যে, ফারুক ভাই চলে গেলেন! খুব খারাপ লাগছে।

কথায় কথায় ববিতা বললেন, ক্যারিয়ারের প্রথম থেকেই ফারুক ভাইয়ের সঙ্গে কাজ করেছি। সেসব ছবি মাইলস্টোন হয়ে আছে। ‘নয়নমণি’, ‘গোলাপি এখন ট্রেনে’, ‘আবার তোরা মানুষ হ’ সব বিখ্যাত ছবি। আমরা যখন শীতের মধ্যে সেই মানিকগঞ্জে শুটিং করতাম, অধীর আগ্রহে অপেক্ষায় থাকতাম, কখন আমাদের শট আসবে। কত কত স্মৃতি তার সঙ্গে মিশে আছে। সব যেন চোখে ভাসছে।”

ববিতার ভাষ্য, ফারুক ভাই মানুষ হিসেবেও অসাধারণ ছিলেন। কী বলবো! কথা বের হচ্ছে না মুখ দিয়ে। ভাবতেই পারিনি তিনি চলে যাবেন। আমার মনে বিশ্বাস ছিল, চিকিৎসা নিচ্ছেন, ঠিকই তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন। কিন্তু কী থেকে কী হয়ে গেল! শরীরের ব্যাপারে আসলে কেউ তো কিছু বলতে পারে না। কখন কী হয়!’

ফারুকের সঙ্গে শেষ দেখার কথা মনে করে ববিতা বলেন, ২০১৮ সালে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬’র মঞ্চে। ওই আসরে যৌথভাবে আজীবন সম্মাননা পেয়েছিলাম। ‘আমরা যখন জাতীয় চলচ্চিত্র পুরস্কারে একসঙ্গে আজীবন সম্মাননা নিয়েছি, সেদিনই শেষ দেখা হয়েছিল। ওই সময় তার সঙ্গে অনেক কথা হয়েছিল।’

Reneta

ফারুক অসুস্থ হওয়ার পর আর কখনও ফোন করেননি ববিতা। কেন? কারণটা ব্যাখ্যা করলেন এভাবে, ফোন করতে পারতাম না; ফোন করে কী জিজ্ঞেস করবো? আপনি কেমন আছেন? কেমন চলছে? একজন অসুস্থ মানুষকে এসব কি জিজ্ঞেস করা যায়! এ জন্য দোয়া করতাম, তিনি যেন সুস্থ হয়ে ফিরে আসেন। যাইহোক, এখন আল্লাহর কাছে এটাই প্রার্থনা, তাকে যেন বেহেশত নসিব করেন।’

সবশেষে নায়কের স্ত্রী ফারহানা ফারুকের প্রশংসায় পঞ্চমুখ হলেন ববিতা। বললেন, ফারুক ভাইয়ের স্ত্রীও একজন অসাধারণ নারী। তার এত যত্ন করেছিলেন। ফারুক ভাই সিঙ্গাপুরে অসুস্থ হয়ে আছেন, আর দিনরাত এক করে ওনার স্ত্রী সেবা করেছেন। খেতে পারতেন না, কত কষ্ট করে খাওয়াতেন। এই পরিবারকে কীভাবে সান্ত্বনা দেবো, বুঝতে পারছি না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকবর পাঠান ফারুকববিতালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের হ্যাটট্রিক নাকি ভারতের ষষ্ঠ শিরোপা

জুন ৬, ২০২৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৪ কিলোমিটার এলাকায় যানজট

জুন ৬, ২০২৬

মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর

জুন ৬, ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

জুন ৬, ২০২৬

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন ইরানের ফুটবলাররা

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT