চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির সঙ্গে দেশের জনগণ নেই, জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৭ অপরাহ্ণ ১১, জুলাই ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, একটি মহল দেশে নাশকতার ষড়যন্ত্র করছে। নাশকতা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এখন নাকি এক দফা কর্মসূচি দিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটাবে বিএনপি। কিন্তু বিএনপির সঙ্গে দেশের জনগণ নেই। জনগণ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে রাজধানীর টিসিবি অডিটরিয়ামে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের জরুরী সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির সরকার পতনের আন্দোলনকে সফল হতে দেওয়া হবে না। সভা থেকে বুধবার বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের শন্তি সমাবেশ সফল করতে নেতা-কর্মীদের নির্দেশনা দেয়া হয়।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের শক্তির ওপরে কোনো শক্তি নেই, এটা আওয়ামী লীগ বিশ্বাস করে। আপনারাও (কর্মীদের) বুঝিয়ে দেবেন, জনগণের ঐক্যই সবচেয়ে বড় শক্তি।

দেশে সরকার পরিবর্তনের একটি মাত্র পথ নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের মূল হোতা বিএনপি। পঁচাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে। ২০১৩ ও ১৪ সালের জ্বালাও-পোড়াও আন্দোলন দেখেছি। জঙ্গিবাদের উত্থানের কথা সবার মনে আছে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে সবাই মিলে বাংলাদেশ এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি। কোনো অপশক্তির ষড়যন্ত্র সফল হবে না।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার উদ্ধৃতি দিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, উন্নয়ন দেখতে চাইলে বাংলাদেশকে দেখুন। শেখ হাসিনার সরকার বাংলাদেশকে অব্যাহত অগ্রযাত্রার দিকে নিয়ে যাচ্ছে, সেটাই আমাদের স্বপ্ন। আমরা অসম্ভবকে সম্ভব করেছি। ২০০৮ সালে শেখ হাসিনা বাংলাদেশকে বদলে দিতে চেয়েছিলেন, সেটা আমরা করেছি।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির সঞ্চালনায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতারা এ সময় বক্তব্য দেন।

Reneta

বক্তারা বলেন, বিএনপির যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় আমরা রাজপথে আছি, থাকবো। তারা দেশে নৈরাজ্য ও সহিংসতা করলে তাদের প্রতিহত করা হবে। আমাদের নেতাকর্মীদের জনগণের জানমালের নিরাপত্তায় সতর্ক থাকতে হবে। যেখানে সহিংসতা, সেখানে প্রতিরোধ করবো।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

জুলাই ২০, ২০২৬

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT