জঙ্গি পালানোর ঘটনায় গাফিলতি থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গি পালানোর ঘটনায় গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন, বিভিন্ন সাংবাদিক ও পুলিশ সদস্য উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
গাজীপুর প্রতিনিধি: আদালত থেকে জঙ্গি আসামী পালানোর ঘটনায় কারও গাফিলতি বা সংশ্লিষ্টতা থাকলে তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার সকালে গাজীপুরের কাশিমপুর কারাগারে ৬০তম কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, জঙ্গিরা দীর্ঘ দিনের পরিকল্পনার করে দুর্বলতার ফাঁক ফোকরে সুযোগে তারা পালিয়েছে। এঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে আসলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এর আগে মন্ত্রী ৩০১ জন কারারক্ষীর অংশগ্রহণে সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।






