অপরাধ

এমপি আনোয়ারুল হত্যায় অভিযুক্ত শিমুল ভূঁইয়ার সহযোগী আটক

আটক শিমুল ভূঁইয়ার সহযোগীসহ গ্রেপ্তার সন্দেহভাজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

শিমুল ভূঁইয়ার সহযোগীসহ গ্রেপ্তার সন্দেহভাজন ব্যক্তি ও পুলিশ সদস্যরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা মামলায় অভিযুক্ত শিমুল ভূঁইয়ার সহযোগী ও পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সামরিক কমান্ডার সাইফুল আলম মেম্বারকে আটক করেছে যশোর ডিবি পুলিশ।

মঙ্গলবার (২৮ মে) রাত সাড়ে ৯টার দিকে যশোর শহরের রায়পাড়া বাবলাতলা এলাকার একটি মাছের হ্যাচারি থেকে তাকে আটক করা হয়। সেসময় তার কাছ থেকে একটি ভারতীয় নম্বরের মোবাইল ফোন ও বিস্ফোরকদ্রব্য উদ্ধার করে পুলিশ।

যশোর ডিবি পুলিশের উপ-পরিদর্শক মফিজুল ইসলাম জানান, সাইফুল মেম্বার শ্রমিক পরিচয়ে ওই হ্যাচারিতে পাঁচ দিন ধরে অবস্থান করছিল। সে মনিরামপুরের রাকিব, সুব্রত ও প্রফেসর উদয় শঙ্কর হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি।

তিনি আরও জানান, সাইফুল চরমপন্থী নেতা শিমুল ভুঁইয়া ওরফে আমান উল্লাহর সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত। তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করলে সে আত্মগোপনে চলে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পুলিশের কাছে যশোরে সংগঠিত হত্যাকান্ডের দায় শিকার করেছে।

এমপি আনার হত্যায় তার সম্পৃক্ততা আছে কিনা, তা তদন্ত করে দেখা হবে বলে জানান ডিবির এই কর্মকর্তা।

বিষয়:এমপি আনার হত্যা চরমপন্থী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…