সারজিস-হাসনাতের গাড়িবহরে দুর্ঘটনা

গাড়ির সামনের অংশে গুরুতর ক্ষতি, দুর্ঘটনার ফলে ক্ষতিগ্রস্ত গাড়ি, ঘটনাস্থলে কিছু মানুষ উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
চট্টগ্রামে হত্যাকাণ্ডের শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জেয়ারত শেষে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়ি বহর।
বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যার পর তাদের গাড়ি দুর্ঘটনার শিকার হয়।
জানা যায়, চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়ি বহরে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে তারা দুর্ঘটনার শিকার হন। তবে দুই সমন্বয়ক অক্ষত রয়েছে বলে জানা গেছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






