চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্নীতি প্রতিরোধে দুদক ও টিআইবির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৮ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। আগামী ৫ বছরের জন্য এই সমঝোতা স্মারক কার্যকর থাকবে।

সমঝোতা অনুযায়ী, টিআইবি দুদকের ওয়াচডগ ও সহায়তাকারী হিসেবে কাজ করবে। যুগ পরিবর্তনের সাথে সাথে দুর্নীতির ধরনেও পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, সকল বিষয়ে আমরা দুদককে সহায়তা করছি এবং করব।

দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়েরকৃত ৬টি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নভেম্বর মাসের মধ্যেই মামলাগুলোর রায় হবে বলে আমরা প্রত্যাশা করছি।

এদিকে, দুদক সংস্কার বিষয়ে একটি বিশেষ কমিশনের বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মিশ্র ঐকমত্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে টিআইবির প্রধান ড. ইফতেখারুজ্জামান বলেন, দুদক সংস্কারের বিষয়ে মুটামুটি সকল দল একমত হয়েছে। তবে বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের উপর নির্ভর করছে।

এই সমঝোতা স্মারক দুর্নীতির বিরুদ্ধে জাতীয় পর্যায়ে সম্মিলিত উদ্যোগ গ্রহণে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। নীতিনির্ধারক, সুশীল সমাজ এবং সাধারণ জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিতেও এটি ভূমিকা রাখবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিআইবিট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশদুদকদুর্নীতি দমন কমিশনদুর্নীতি প্রতিরোধসমঝোতা স্মারক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পবিত্র কাবা শরিফ ধৌত করলেন প্রিন্স সৌদ

জুন ৩০, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল

জুন ৩০, ২০২৬

পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যালস কারখানায় আগুন, আহত অন্তত ২০

জুন ৩০, ২০২৬

পদ্মা সেতু থেকে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা টোল আদায়

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT