অপরাধ

টিউলিপ সিদ্দিকের আয়কর নথিপত্র জব্দ করেছে দুদক

বাংলাদেশের একজন নারী সাংবাদিক, চ্যানেল আই অনলাইনের জন্য কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী সাংবাদিক, চ্যানেল আই অনলাইন সংবাদ সংস্থার জন্য কাজ করছেন, পেশাদার পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বাংলাদেশি আয়কর সংক্রান্ত নথিপত্র জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে শ্যমলী রিং রোডে জনতা হাউজিং সোসাইটিতে তার নাম থাকা একটি ফ্ল্যাটের রাজউকের নথি জব্দ করা হয়েছে।

বুধবার (৩ জুন) সংস্থাটির উপ-সহকারি পরিচালক আব্দুল্লাহ আল মামুন কর অঞ্চল-৬ ও রাজউক থেকে এই নথি জব্দ করেন। আয়কর নথিতে ২০০৬-০৭ থেকে ২০১৪-১৫ সাল পর্যন্ত আয়কর রিটার্নে এডভান্স টাওয়ার্ডস ডেভেলপারসের ৫ লাখ টাকা প্রদর্শিত আছে।

এছাড়া গুলশানে জালিয়াতি করে গ্রহণ করা ফ্ল্যাটটি তার ছোট বোন আজমিনা সিদ্দিককে হেবা করার কথা উল্লেখ আছে। তবে, ২০১৮-২০১৯ সাল থেকে কোন রিটার্ন দাখিল করেনি ব্রিটেনের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক।

বিষয়:টিউলিপ সিদ্দিক দুদক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…