জনপদ

অবৈধভাবে পাথর উত্তোলনের ঘটনায় ভোলাগঞ্জে দুদকের অভিযান

ভোলাগঞ্জে পাথর উত্তোলনের ঘটনায় দুদকের অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি-সংগৃহিত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধনের ঘটনায় এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার ১৩ আগস্ট বুধবার দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান। রাষ্ট্রীয় বার্তাসংস্থা বাসস এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে।

আকতারুল ইসলাম বলেন, স্থানীয় প্রশাসনের অসাধু যোগসাজশে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর এলাকার পাথর উত্তোলনের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধনের অভিযোগে ওই পর্যটন এলাকায় দুদকের সিলেট জেলা সমন্বিত কার্যালয় অভিযান পরিচালনা করছে।

অভিযান পরিচালনা শেষে এ নিয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছে দুদক।

প্রাকৃতিকভাবে পাহাড়ি ঢলের তোড়ে ধলাই নদের উৎসমুখে ভেসে আসা পাথরের বিশাল স্তুপের কারণে প্রায় ৫ একর জায়গা জুড়ে সিলেটের ভোলাগঞ্জ পর্যটন স্পট হিসেবে গত কয়েক বছরে বেশ সাড়া ফেলেছিল।

গত এক বছরে সে জায়গাটি থেকে অবাধে পাথর লুটের ঘটনায় মনোরম সৌন্দর্য্যের এই স্পটটি বিরানভূমিতে পরিণত হয়েছে।

বিষয়:দুদক ভোলাগঞ্জ সাদা পাথর সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…