শাহজাহান খানসহ দুই মন্ত্রী ও তিন সাংসদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

শাহজাহান খানসহ দুই মন্ত্রী ও তিন সাংসদ, যারা দুদকের অনুসন্ধানে রয়েছেন, ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানসহ দুই মন্ত্রী ও তিন সংসদ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।
মঙ্গলবার (২০ আগস্ট) কমিশন তাদের অবৈধ সম্পদের খোঁজে মাঠে নামার সিদ্ধান্ত নেয়।
অন্যরা হলেন, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, নেত্রকোণা-৩ আসনের সাবেক এমপি অসীম কুমার উকিল, সংরক্ষিত নারী আসনের এমপি অপু উকিল এবং সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী।
তাদের বিরুদ্ধে অভিযোগ, প্লট বরাদ্দে অনিয়ম, জমি দখলসহ ক্ষমতার অপব্যবহার করে অঢেল সম্পদের সম্পদ মালিক বনেছেন। দেশের বাহিরেও করেছেন সম্পদ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






