ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের বিরুদ্ধে অভিযোগ ওঠা অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জানা যায়, দুদকের গোয়েন্দা প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের বিরুদ্ধে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধেও অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। ইতোমধ্যে দুদকের উপপরিচালক জয়নাল আবেদীনের নেতৃত্বে তিন সদস্যের অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।
ডিবি হারুনের দুর্নীতি প্রসঙ্গে দুদকে জমা পড়া অভিযোগে বলা হয়, ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ কিশোরগঞ্জের মিঠামইনের হোসেনপুর গ্রামসংলগ্ন হাওরের প্রায় ৩০ একর জমি নিয়ে একটি রিসোর্ট নির্মাণ করেছেন। যেটির নাম প্রেসিডেন্ট রিসোর্ট।







