অপরাধ

আন্দোলনে থাকা এনবিআরের ৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের তদন্ত

দুদকের তদন্তে থাকা এনবিআর কর্মকর্তাদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দুদকের তদন্তে থাকা এনবিআর কর্মকর্তাদের ছবি, যারা আন্দোলনে রয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

এনবিআর কর্মকর্তাদের দাবি আদায়ের আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছয় নেতার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত শুরুর কথা জানিয়েছে দুদক। এছাড়াও দুদক কর্মকর্তাদের নাম পরিচয় ব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে দুদক।

রোববার (২৯ জুন) দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘দুদক কর্মকর্তাদের চা খেতে এক লাখ টাকা লাগে’ এনসিপির এক শীর্ষ কর্মকর্তার এমন ফেসবুকে স্ট্যাটাসে নড়েচড়ে বসে দুদক। কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয় চারজনকে। দুদকের দাবি এরাই বিভিন্ন সময়ে দুদকের কর্মকর্তাদের নাম পরিচয় ব্যবহার করে প্রতারণা করে আসছিল।

এনবিআর বিলুপ্তির প্রতিবাদে আন্দোলন চলার মধ্যেই আন্দোলনে নেতৃত্ব দেয়া ছয় কর্মকর্তার অবৈধ সম্পদের খোঁজে দুর্নীতি দমন কমিশন মাঠে নেমেছে বলে জানানো হয় ব্রিফিংয়ে। তবে দুদক কর্মকর্তারা দাবি, এর সঙ্গে চলমান আন্দোলনের কোনো সম্পর্ক নেই।

বিষয়:এনবিআর দুদক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…