চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবরার ফাহাদের পথ ধরে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করছি: নাহিদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩০ অপরাহ্ণ ০৮, জুলাই ২০২৫
- টপ লিড নিউজ, রাজনীতি
A A
নাহিদ ও অন্যান্য নেতারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আবরার ফাহাদের পথ ধরে লড়াই করছি। আবার যদি কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক পক্ষ সেই আধিপত্যবাদের গোলাম হতে চায়, আমরা তার বিরুদ্ধে দাঁড়াব।

বাংলাদেশের জনগণ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করবে। আমরা স্পষ্টভাবে স্লোগান তুলেছি, গোলামি নয়, আজাদি চাই। ভারতের গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি, দিল্লির গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি।’

আজ মঙ্গলবার (৮ জুুলাই) বেলা তিনটার দিকে কুষ্টিয়া শহরের পাঁচরাস্তার মোড়ে এক পথসভায় নাহিদ ইসলাম এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা শহীদ আবরার ফাহাদের উত্তরসূরি। সেই শহীদ আবরার ফাহাদের মাটিতে দাঁড়িয়ে রয়েছি, আমরা শহীদ ইয়ামিনের মাটিতে দাঁড়িয়ে রয়েছি। আমরা স্পষ্ট বলেছি, শহীদ আবরার থেকে শহীদ আবু সাঈদ, শহীদ ইয়ামিন পর্যন্ত বাংলাদেশের মানুষের যে আশা–আকাঙ্ক্ষা, আধিপত্য আগ্রাসনবিরোধী আশা–আকাঙ্ক্ষা, সেই আশা–আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা এগিয়ে যাব।’

এর আগে বেলা আড়াইটার দিকে প্রচণ্ড বৃষ্টির মধ্যে ভিজে শহরের এনএস রোডে জুলাই পদযাত্রা শুরু করেন এনসিপির নেতাকর্মীরা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা হাত নেড়ে সড়কের দুই পাশের মানুষকে শুভেচ্ছা জানান। পরে পদযাত্রাটি থানা মোড় হয়ে পাঁচরাস্তার মোড়ে পথসভায় মিলিত হয়।

পথসভায় নাহিদ বলেন, ‘আমরা আমাদের রাজনীতি, আমাদের রাষ্ট্র বিনির্মাণ করব। কুষ্টিয়ার আবরার ফাহাদ, কুষ্টিয়ার শহীদ ইয়ামিন আমাদের সেই শিক্ষা দিয়েছে। আমরা সেই আশা–আকাঙ্ক্ষাকে ধারণ করি। সেই চেতনাকে ধারণ করি।’

আওয়ামী লীগের শাসনের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘ভারতের আধিপত্যের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে মানুষ কথা বলতে পারত না। তখন ইসলাম ধর্ম ও বাংলাদেশের পক্ষে কথা বলামাত্রই তাকে হত্যা করা হতো, নির্যাতন করা হতো। শহীদ আবরার ফাহাদ সেই সময়ে মুখ খুলেছিলেন।’

ট্যাগ: জাতীয় নাগরিক পার্টি-এনসিপিনাহিদ ইসলামপদযাত্রাভারতীয় আধিপত্যবাদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেসির বার্সায় ফেরা দেখছি না, বিশ্বকাপ থেকেই অবসরে যাক

পরবর্তী

স্বাস্থ্য অধিদপ্তরের সামনে ইউনানী শিক্ষার্থীদের বিক্ষোভ

পরবর্তী
স্বাস্থ্য অধিদপ্তরের সামনে ইউনানী শিক্ষার্থীদের বিক্ষোভের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্য অধিদপ্তরের সামনে ইউনানী শিক্ষার্থীদের বিক্ষোভ

সচিবালয়ে অনুষ্ঠিত প্লাস্টিক ব্যবহারে সচেতনতা সভার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সচিবালয়ে নিষিদ্ধ হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক সামগ্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT