প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্কুলিং মডেলের ওপর ভিত্তি করে প্রকাশিত অধ্যাদেশের খসড়া ও মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে উল্লেখ করে স্কুলিং মডেল বাতিলের দাবিতে শাহবাগ মোড়ে বিক্ষোভ করছেন সাত কলেজের শিক্ষার্থীরা।
রোববার (৭ ডিসেম্বর) নিজ নিজ কলেজ থেকে পদযাত্রা করে সকাল সাড়ে ১১টায় রাজধানীর শাহবাগে অবস্থান নেন শিক্ষার্থীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। কলেজগুলোর উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা বলছেন, স্কুলিং পদ্ধতি বাস্তবায়ন হলে এক এক কলেজে এক অনুষদ পাঠদান হবে। এতে নিজ নিজ কলেজের স্বকীয়তা নষ্ট হবে।
এছাড়া, উচ্চ মাধ্যমিকের পাঠদানের ভবন এবং সময়কাল উভয়ই সঙ্কটের মুখে পড়বে বলে অভিযোগ করেন তারা।






