আদালত

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত চলচ্চিত্রের প্রদর্শনী সনদ দিতে হাইকোর্টের নির্দেশ

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবনের সামনে সুন্দর উদ্যান ও গাছপালা দেখা যাচ্ছে, দেশের আইনপ্রণেতাদের কেন্দ্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত ‘দ্য রিমান্ড’ চলচ্চিত্র প্রদর্শনীর (সার্টিফিকেশন) সনদ ইস্যু করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত রিটের শুনানি শেষে বুধবার (১৯ মার্চ) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মো. গিয়াস উদ্দিন চৌধুরী। এই আইনজীবী জানান, তিন দিনের মধ্যে সনদ ইস্যু করার নির্দেশ দিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

নিমার্ণ শেষে চলচ্চিত্রটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হয়। গত ৩০ ডিসেম্বর সিনেমাটি প্রিভিউ করেও প্রদর্শনের অনুমতি না পেয়ে দুই বার আইনি নোটিশ দেয়া হয়। তবে সে নোটিশের জবাব না পেয়ে চলচ্চিত্রটির প্রযোজক ও নির্মাতা সৈয়দ বেলায়েত হোসেন বেলাল হাইকোর্টে রিট করেন। রিটে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, ভাইস চেয়ারম্যান ও উপ-পরিচালক বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড কে বিবাদী করা হয়।

বিষয়:চলচিত্র হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…