জনপদ

ইজিবাইকের ক্যাশবাক্সে দেড় কোটি টাকার স্বর্ণ

বাংলাদেশের পুলিশ সদস্যরা ক্যাশবাক্সে দেড় কোটি টাকার স্বর্ণের সঙ্গে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইজিবাইকের ক্যাশবাক্সে দেড় কোটি টাকার স্বর্ণের সঙ্গে পুলিশ সদস্যদের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ইজিবাইকের ক্যাশবাক্সে করে ভারতে পাচারের সময় প্রায় দেড় কোটি টাকা মূল্যের ১৮টি স্বর্ণের বারসহ আক্তারুল ইসলাম (২০) নামের একজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি।

গতকাল ২১ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে পুটখালী সীমান্তের মসজিদ বাড়ি এলাকায় থেকে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। আটক আক্তারুল বেনাপোল পোর্ট থানার খলশী বালুন্ডা গ্রামের আবু বক্করের ছেলে।

২১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশিদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে (গতকাল) বিজিবি পুটখালী সীমান্তে নজরদারি বৃদ্ধি করা হয়। এমন সময় পুটখালী সীমান্ত অভিমুখে একটি ইজিবাইক যেতে দেখে পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা এটিকে সন্দেহজনক মনে করে।

তিনি বলেন, পরে তারা সন্দেহভাজন ওই ইজিবাইকের গতীরোধ করে তল্লাশি করে ইজিবাইকের সমানে ক্যাশ বাক্সের মধ্যে কস্টেপ দ্বারা অভিনব কায়দায় লুকানো ২ কেজি ৮০ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটককৃত স্বর্ণের মুল্য ১ কোটি ৩৮ লাখ ৩৬ হাজার ৬৮৬ টাকা।

তিনি আরও জানান, আটক আক্তারুলের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ এবং স্বর্ণ যশোর ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিষয়:ইজিবাইক স্বর্ণ স্বর্ণ পাচার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…