চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রায় ৯ লাখ টাকা টোল আদায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২১ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২৩
- সেমি লিড, অর্থনীতি, বাংলাদেশ
A A

রাজধানীতে দ্রুততম সময়ে চলাচলের জন্য নির্মিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রথম দিনের প্রথম ১০ ঘণ্টায় টোল আদায় হয়েছে আট লাখ ৮৩ হাজার ৫২৯ টাকা। এছাড়াও নির্ধারিত টোল দিয়ে ১০ হাজারেরও বেশি যানবাহন চলাচল করেছে।

রোববার ৩ সেপ্টেম্বর বিকেলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার এই তথ্য জানান।

তিনি জানান, সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচলকারী মোট গাড়ির ৯০ শতাংশের বেশি প্রাইভেট কার। মোট গাড়ি চলাচল করেছে ১০ হাজার ৮৫৪টি।

যানজটে নাকাল রাজধানীবাসীকে কিছুটা স্বস্তি দিতে রাজধানীতে নির্মিত এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। রোববার ভোর থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় সড়কটি।

কাওলা থেকে বনানী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর ও মানিকনগর হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত উড়াল সড়ক হচ্ছে সরকারি-বেসরকারি যৌথ বিনিয়োগে (পিপিপি)। পুরো উড়াল সড়কের দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার। সাড়ে ১১ কিলোমিটার পাড়ি দিতে ১২ মিনিট লাগবে বলে সেতু কর্তৃপক্ষ জানিয়েছে।

তবে এখন বিমানবন্দরের কাওলা থেকে ফার্মগেট অংশ খুলে দেওয়া হয়েছে। ফলে এই পথে আসতে যেসব জায়গায় ওঠানামার সুযোগ আছে সেগুলো সব রোববার থেকেই চালু হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এলিভেটেড এক্সপ্রেসওয়ে
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিশ্বকাপের উন্মাদনায় অংশ নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ১০, ২০২৬

পর্তুগালের নতুন কোচ হোর্হে জেসুস

জুলাই ১০, ২০২৬

টেলিভিশন সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT