ভারত ও পাকিস্তানে কয়েক দিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় প্রায় একশ’ মানুষ প্রাণ হারিয়েছেন। শুধু পাকিস্তানেই মারা গেছেন ৭৬ জন। ভারতে মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে।
ভারতের আবহাওয়া অধিদপ্তর এবং পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, আরও কয়েকদিন দেশ দুটিতে ভারী বৃষ্টি হতে পারে।
ভারতের দিল্লি সরকার বন্যাপ্রবণ অঞ্চল পর্যবেক্ষণের জন্য ১৬টি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে। অতিবৃষ্টির কারণে দেশ দু’টির কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে। দিল্লির সব স্কুল আজ বন্ধ ঘোষণা করা হয়েছে।
বন্যায় অনেক রাস্তা ও ভবন হাঁটু পানিতে ডুবে আছে। টানা ভারী বৃষ্টি এবং বন্যা পরিস্থিতির কারণে জম্মু ও কাশ্মীরের কাঠুয়া ও সাম্বা জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।








