এক যুগ আগে সাভারে বিএনপি’র মিছিলে গুলি করে হত্যাচেষ্টার মামলায় ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকবের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় তিন দিনের রিমান্ড দেয়া হয়েছে সাবেক হুইপ মাহবুব আরা গিনিকে। আন্দোলনে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে। জিগাতলায় আবদুল মোতালিব নামে কিশোর নিহতের মামলায় নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাঙ্গীর আলমের ৫ দিনের রিমান্ড দেয়া হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব মামলা করা হয়েছে বলে দাবি করেছেন আসামীপক্ষের আইনজীবীরা।







