বাংলাদেশ

আবদুল হামিদের দেশত্যাগ: ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা প্রত্যাহার

আবদুল হামিদ দেশত্যাগের সময়ের ছবি, ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার. Channel i News - চ্যানেল আই নিউজ

আবদুল হামিদ দেশের বাইরে যাওয়ার সময়ের ছবি, যেখানে ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা তাকে প্রত্যাহার করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) বিবিসির প্রতিবেদনে বলা হয়, পুলিশসদর দফতর এই তথ্য নিশ্চিত করে।

সদর দফতর জানায়, এছাড়াও মো. আবদুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এবং এসবির একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের ৯ মাস পর গতকাল বুধবার রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যান মো. আবদুল হামিদ।

ইমিগ্রেশন কর্তৃপক্ষের একজন কর্মকর্তা জানান, তার দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা ছিল না, সেকারণে তাকে দেশ ছাড়তে বাধা দেওয়া হয়নি।

বিষয়:ইমিগ্রেশন পুলিশ প্রত্যাহার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…