আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বিশ্ববিদ্যালয়ের ২৪ ছাত্রীসহ ৩০ জনকে অপহরণ

নাইজেরিয়ায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা অপহরণের পর উদ্ধার অভিযানে পুলিশ. Channel i News - চ্যানেল আই নিউজ

নাইজেরিয়ায় একটি পুলিশ গাড়ি এবং নিরাপত্তা কর্মীরা অপহরণকারীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর-পশ্চিমে অবস্থিত জামফারা রাজ্যের একটি বিশ্ববিদ্যালয় এবং তার আশেপাশে অভিযান চালিয়ে ২৪ জন ছাত্রীসহ ৩০ জনেরও বেশি মানুষকে অস্ত্রের মুখে অপহরণ করেছে বন্দুকধারীরা।

এনডিটিভি জানিয়েছে, ‘দস্যু’ নামে পরিচিত অপরাধী দলটির কয়েকজন বন্দুকধারী শুক্রবার রাজ্যের রাজধানী গুসাউয়ের বাইরে একটি ফেডারেল ইউনিভার্সিটির তিনটি মহিলা হোস্টেলে ভাঙচুর করে। এসময় সেখান থেকে ২৪ জন শিক্ষার্থীসহ আরও কয়েকজনকে তুলে নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা সাহাবি মুসা বলেন, দস্যুরা মোটরসাইকেলে চড়ে গ্রামে প্রবেশ করে। তারা হোস্টেলের জানালা ভেঙে কক্ষে প্রবেশ করে। এই সময় তারা সেখানকার একজন স্টাফসহ ২৪ ছাত্রীকে তুলে নিয়ে গেছে। আরেক বাসিন্দা শেহু হাশিমু বলেন, হামলাকারীরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে এবং ঘুমন্ত অবস্থায় থাকা ৯ জন শ্রমিককে ধরে নিয়ে যায়।

জামফারা রাজ্য পুলিশের মুখপাত্র ইয়াজিদ আবুবকর হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, নিরাপত্তা কর্মীরা বন্দীদের মুক্ত করার জন্য কাজ করছেন। একজন সামরিক কর্মকর্তা বলেছেন, অপহৃতদের উদ্ধারে সামরিক অভিযান শুরু হয়েছে।

বিষয়:ইউনিভার্সিটি নাইজেরিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…