চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮ বছর নিখোঁজ টেকনাফের আব্দুল্লাহ, ফিরে পেতে পরিবারের আকুতি

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৫:১৩ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০২৪
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
নিখোঁজ টেকনাফের আব্দুল্লাহর পরিবারের সদস্যের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার শহর থেকে নিখোঁজ টেকনাফের যুবক মো. আব্দুল্লাহ ৮ বছরেও ফিরেনি। টেকনাফ সদর ইউনিয়নের জাহাঁলিয়াপাড়া ২ নম্বর ওয়ার্ড এলাকার শামশুমিয়ার ছেলে মো. আব্দুল্লাহ ঘরে ফিরে আসবে এমন আশায় গুমড়ে কাঁদছে তার মা বাবা। ৮ বছর পেরিয়ে গেলেও থামছে না মা বাবার কান্না।

২০১৬ সালের ১৩ জানুয়ারি বুধবার সকাল ৯টার দিকে মো. আব্দুল্লাহসহ তার এক বন্ধু মো. জয়নাল কক্সবাজার লিংক রোড এলাকায় মুরগীর খাবারের পাত্র কিনতে দোকানের সামনে পৌঁছার কিছুক্ষণ পর সাদা পোষাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে দু’জনকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

অপহরণের পর পরিবারের পক্ষ থেকে বহু চেষ্টা তদবির করা হলেও ঘরে ফিরে আসেননি মো. আব্দুল্লাহ।

Banglabid

অপহরণ রহস্যের কূল কিনারাও পাওয়া যায়নি। এমনকি প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে ধর্ণা দিয়েও কোন ফল পাওয়া যায়নি। ফলে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিনাতিপাত করছে পরিবার। পরিবারে বিরাজ করছে গভীর হতাশা ও শূন্যতা। এখনও ফিরে পাওয়ার প্রহর গুনছে মা-বাবা, ভাই বোনসহ আত্মীয় স্বজনরা।

জানা যায়, ছেলেকে হারিয়ে নির্বাক মো. আব্দুল্লাহর মা রহিমা খাতুন। ঘটনার পর থেকে তিনি ধীরে ধীরে নির্জীব হয়ে পড়েছেন। এছাড়া ছেলেকে হারিয়ে এখন পাগল প্রায়, কান্না আর থামছে বছর ধরে কিন্তু ছেলে আর ফিরে আসে না।

পরিবারসহ এলাকাবাসীর প্রশ্ন এমন কি অপরাধ ছিল মো. আব্দুল্লাহ’র। যে কারণে রহস্যজনকভাবে নিখোঁজ হলেন তিনি।

Reneta

মো. আব্দুল্লাহ’র মা রহিমা খাতুন জানান, ‘আমার ছেলে কোন ধরনের রাজনীতিতে জড়িত ছিলেন না। কি কারণে, কেন তুলে নেয়া হলো আমি জানি না।’ তিনি এখনো আশাবাদী সন্তান তার বুকের ধন ফিরে আসবে।

তবে এ ঘটনার তিনি কোন মামলা করেনি। তাই নিরুপায় হয়ে অনেকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। তারপরেও তার খোঁজ পাওয়া যায়নি।

একইভাবে মো. আব্দুল্লাহ’র সাথে থাকা সেন্টমার্টিনের জয়নাল এবং টেকনাফ থেকে যাওয়া তার বন্ধু টেকনাফ সদর ইউনিয়নের জাহালিয়া পাড়ার আবদুল মোতালেবের ছেলে জাহেদ হোসেন জাকু কক্সবাজার কলাতলী অবস্থান করা রুম থেকে তুলে নিয়ে যায়। সেই থেকে তিনজনের এখনও খোঁজ পাওয়া যায়নি।

এব্যাপারে নিখোঁজ মো. আব্দুল্লাহর পরিবারসহ জয়নাল ও জাহেদ হোসেন পরিবার প্রশাসনের কাছে নিখোঁজদের ফিরে পেতে আকুল আবেদন জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারটেকনাফটেকনাফের আব্দুল্লাহনিখোঁজনিখোঁজ আবদুল্লাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT