চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ বিকেলে নাহিদের ৫ উইকেট, জিতে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংক দুই ম্যাচের সিরিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৯ পূর্বাহ্ণ ০৮, মে ২০২৬
ক্রিকেট, স্পোর্টস, স্পোর্টস লাইভ
A A

শুক্রবার গড়িয়েছিল ডাচ-বাংলা ব্যাংক বাংলাদেশ-পাকিস্তান দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। পাঁচ দিনের খেলা পঞ্চম দিনের শেষ সেশনে গড়িয়েছিল। দিনের শেষ বিকেলে নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে পাকিস্তানকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ফিফটির রেকর্ড গড়েছেন উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম।

১৬.৫০

পাকিস্তানের স্কোর ১৫২ রানে ছিল ৫ উইকেট। এরপর ১১ রান যোগ করতেই বাকি ৫ ব্যাটারকে হারায় তারা

নাহিদের ৫ উইকেট, পাকিস্তানের বিপক্ষে টানা তৃতীয় টেস্ট জয় বাংলাদেশের

১৬.৫০

সংক্ষিপ্ত স্কোর

মিরপুর টেস্ট: ১০৪ রানে জয়ী বাংলাদেশ

বাংলাদেশ প্রথম ইনিংস- ৪১৩ (১১৭.১)
নাজমুল হোসেন শান্ত- ১০১ (১৩০)
মোহাম্মদ আব্বাস- ৫/৯২ (৩৪)

Reneta

পাকিস্তান প্রথম ইনিংস- ৩৮৬ (১০০.৩)
আজান আওয়াইস- ১০৩ (১৬৫)
মেহেদী হাসান মিরাজ- ৫/১০২ (৩৮)

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস- ২৪০/৯ ডিক্লে. (৭০.৩)
নাজমুল হোসেন শান্ত-৮৭ (১৩০)
হাসান আলি- ৩/৫২ (১৭.৩)

পাকিস্তান দ্বিতীয় ইনিংস- ১৬৩/১০ (৫২.৫)
আব্দুল্লাহ ফজল- ৬৬ (১১৩)
নাহিদ রানা- ৫/৪০ (৯.৫)

১৬.৩৫

আবারও আক্রমনে নাহিদ, ফেরালেন নোমানকে
ব্যাটিং বিপর্যয় পাকিস্তান। ১৩ বলে ৪ রান করে নাহিদের বলে এলবিডাব্লিউ হয়েছেন নোমান আলি। বাংলাদেশের জিততে প্রয়োজন ১ উইকেট।

১৬.২৮

হাসানকে ফেরালেন তাইজুল
তাইজুলের বলে এলবিডাব্লিউ হয়েছেন হাসান আলি। ৭ বল খেলে করেছেন ১ রান। বাংলাদেশের জিততে প্রয়োজন আর ২ উইকেট

১৬.২২

নাহিদের তৃতীয় শিকার রিজওয়ান
১৫৩ রানে পাকিস্তানের সপ্তম উইকেটের পতন। নাহিদের বলে বোল্ড হয়ে ৪৬ বলে ১৫ রান করে সাজঘরে ফিরলেন মোহাম্মদ রিজওয়ান। বাংলাদেশের জিততে দরকার ৩ উইকেট।

১৬.১৫

সাউদ সাকিলকে ফেরালেন নাহিদ
১৫২ রানে ষষ্ঠ উইকেট হারাল পাকিস্তান। টাইগার পেসারের নাহিদের বলে লিটনের গ্লাভসে ক্যাচ দেন সাউদ। ৩২ বলে ১৫ রান করেন। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৪ উইকেট।

১৫.১৬

সালমানকে ফেরালেন তাসকিন
১২১ রানে পঞ্চম উইকেট হারাল পাকিস্তান। টাইগার পেসারের ব্যাক লেন্থের ডেলিভারিতে গাালিতে সাদমানের হাতে ক্যাচ দেন সালমান। ৩৯ বলে ২৬ রান করেন। ১২১ রানে পঞ্চম উইকেট হারাল বাংলাদেশ।

১৫.০৮

ফজলকে ফেরালেন তাইজুল
তাইজুলের বলে পরাস্ত হয়েছিলেন আব্দুল্লাহ ফজল। অফ স্টাম্পের বাইরের পিচ হালকা ইনসুইং করে ফজলের প্যাডে হিট করে। টাইগারদের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। পরে রিভিউতে দেখা যায় লেগ স্টাম্পে হিট করতো। ১১ চারে ১১৩ বলে ৬৬ রানে ফিরলেন ফজল।

১৪.৪২

৩১ ওভারে ৩ উইকেটে ১১৬ রান তুলে মিরপুর টেস্টের শেষদিনে চা বিরতিতে গেছে পাকিস্তান। জিততে তাদের চাই আরও ১৫২ রান, হাতে অন্তত ৪৫ ওভার। উল্টোদিকে বাংলাদেশের চাই ৭ উইকেট।

১৩.৩৬

শান মাসুদকে ফেরালেন নাহিদ রানা
৫ বলে ২ রান করে লিটনের গ্লাভসে ক্যাচ তুলে দিয়েছেন শান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।

১৩.২৩

আজানকে ফেরালেন মিরাজ
৫৭ রানে দ্বিতীয় সাফল্য পেল বাংলাদেশ। মেহেদী হাসানের মিরাজের মিডল স্টাম্পের উপরের বল হালকা আউট সুইং করেছিল, কাট শট করতে চেয়েছিলেন আজান আওয়াইস। ব্যাটের সংযোগ না ঘটে সরাসরি অফস্টাম্পে আঘাত হানে। ৩৩ বলে ১৫ রান করেন পাকিস্তান ওপেনার। জিততে এখনও ২১১ রান লাগবে সফরকারীদের।

১১.৫০

ইমামকে ফেরালেন তাসকিন
ইনিংসের ষষ্ঠ বলে ইমাম উল হককে আউট করলেন তাসকিন আহমেদ। ৫ বলে ২ রান করা ইমাম লিটনের হাতে ক্যাচ দেন। ৩ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান।

১১.৩৭

পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

১১.৩৫

তাসকিন আউট, ২৪০ রানে ইনিংস ঘোষণা বাংলাদেশের
হাসান আলির বলে ইমাম উল হকের হাতে ক্যাচ দিয়েছেন তাসকিন। ৫ বলে ১১ রান করেন তাসকিন।
২৪০ রানে ৯ উইকেট হারানোর পর ইনিংসে ঘোষণা করেছে বাংলাদেশ। সবমিলিয়ে ২৬৮ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তানকে।

১১.৩৫

তাইজুল আউট
নোমান আলির তৃতীয় শিকার হলেন তাইজুল। অফস্টাম্পের উপরের বলে ক্রস ব্যাট চালিয়ে উইকেট দিয়ে আসলেন তাইজুল। ৩ রান করেন।

১১.২৬

মিরাজও ফিরলেন
নোমান আলির বলে সালমান আগার হাতে ক্যাচ দিয়ে ফিরলেন মেহেদী হাসান মিরাজ। ৩ চার ও ১ ছক্কায় ২৭ বলে ২৪ রান করেন।

১১.২০

গাভাস্কার-পন্টিং ও ওয়ার্নারের রেকর্ডে নাম লেখানো হল না শান্তর

১১.১৮

১৩ রানের আক্ষেপ নিয়েই ফিরলেন শান্ত
নোমান আলির বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হলেন বাংলাদেশ অধিনায়ক, রিভিউ নিয়েও লাভ হয়নি টাইগার তারকার। ৭ চারে ১৫০ বলে ৮৭ রানে ফিরলেন।

১০:৩৮

লিটনকে ফেরালেন শাহিন
শাহিন শাহ আফ্রিদির বলে পুল শটে ছক্কা হাঁকাতে চেয়েছিলেন লিটন দাস। তবে ফাইন লেগে বাউন্ডারি লাইনের কাছে হাসান আলির দুর্দান্ত ক্যাচে আটকা পড়েন। ২৮ বলে ১১ রান করেন লিটন। ১৯০ রানে পঞ্চম উইকেট হারাল বাংলাদেশ।

১০:২৭

রিভিউ নিয়ে বেঁচে গেলেন লিটন
নোমান আলির লেগ স্টাম্পের উপরের ডেলিভারিতে পরাস্ত হয়েছিলেন লিটন দাস। পাকিস্তানের এলবিডব্লিউর আবেদনে সাড়া দেন আম্পায়ার। লিটন সাথে সাথে রিভিউ নেন। পরে দেখা যায় প্যাডে লাগার আগে বল ছুঁয়ে গেছিল লিটনের ব্যাট।

৯.৫৮

পঞ্চম দিনের প্রথম উইকেটের পতন
৩৭ বলে ২২ রান করে হাসান আলির বলে শান মাসুদের হাতে ক্যাচ তুলে দিয়েছেন মুশফিক। বাংলাদেশ ১৯১ রানের লিডে

৯.৪৫

বৃষ্টির কারণে তৃতীয় ও চতুর্থ দিন পূর্ণাঙ্গ খেলা না হওয়ায় ১৫ মিনিট আগে শুরু হয়েছে পঞ্চম ও শেষ দিনের খেলা।

৮.৫৬

পঞ্চম দিনে
মিরপুরের আকাশ মেঘাচ্ছন্ন, যেকোনো সময়ে নামতে পারে বৃষ্টি

১৬.৩৪

বৃষ্টির হানা, খেলা কম, চতুর্থ দিন শেষে বাংলাদেশের লিড ১৭৯

১৭.১৫

সংক্ষিপ্ত স্কোর
টস: পাকিস্তান (বোলিং)

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস- ১৫২/৩ (৫০.৩)
মুমিনুল হল- ৫৬(১২০), নাজমুল হোসেন শান্ত-৫৮* (১০৫)

হাসান আলি- ১/২৩ (১১.৩), মোহাম্মদ আব্বাস- ১/৩৫ (১৫)

পাকিস্তান পাকিস্তান প্রথম ইনিংস- ৩৮৬/১০ (১০০.৩)
আজান আওয়াইস-১০৩ (১৬৫), আব্দুল্লাহ ফজল- ৬০ (১২০)

মেহেদী হাসান মিরাজ-৫/১০২ (৩৮), তাসকিন আহমেদ-২/৭০ (১৮)

বাংলাদেশ প্রথম ইনিংস- ৪১৩/১০, (১১৭.১)
নাজমুল হোসেন শান্ত- ১০১, মুমিনুল হক- ৯১, মুশফিকুর রহিম-৭১

মোহাম্মদ আব্বাস- ৫/৯২, শাহিন শাহ আফ্রিদী- ৩/১১৩

১৭.১০

চতুর্থ দিন শেষে
আলোক–স্বল্পতায় আজও খেলা শেষ হলো আগে। চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশের লিড ১৭৯ রানের। শান্ত ৫৮ ও মুশফিক ১৬ রান নিয়ে দিনের খেলা শেষ করেছেন।

১৬.৩৬

ফিরলেন মুমিনুল
১২০ বলে ৫৬ রান করে শাহিন আফ্রিদির বলে মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে ক্যাচ তুলে দেন মুমিনুল।

১৬.৩৪

ষষ্ঠ টেস্ট ফিফটি শান্তর
প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ইনিংসেও ধারাবাহিক টাইগার অধিনায়ক। ৯০ বলে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি।

১৬.২৮

মুমিনুল-শান্তর শত রানের জুটি
১৭৬ বলে ১০০ রানের জুটি গড়েছেন মুমিনুল হল এবং নাজমুল হাসান শান্ত। ১১৩ বলে মুমিনুলের ব্যাট থেকে এসেছে ৫৩ রান এবং ৮০ বলে ৪৮ করেছেন শান্ত। বাংলাদেশের লিড ১৫০ রান।

১৬.১৮

মুমিনুলের ২৭তম ফিফটি
মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ৯১ রান করেছেন মুমিনুল হক। দ্বিতীয় ইনিংসেও ফিফটি করেছেন এই ব্যাটার। ১০৫ বলে স্পর্শ করেছেন ক্যারিয়ারের ২৭তম টেস্ট ফিফটি। একই সঙ্গে টেস্টে তৃতীয় বাংলাদেশি হিসেবে ৫ হাজার রানের মাইলফলক পূর্ণ করেছেন। তার আগে কেবল এই মাইলফলকে পৌঁছেছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।

১৫.৩৭

বৃষ্টি থেমেছে, পানিও কমেছে। খেলা ফিরছে মাঠে
ম্যাচ পুনরায় শুরু হবে বিকেল ৩:৪৫ মিনিটে। অবশিষ্ট ওভার বাকি ৩৭। আনুষ্ঠানিকভাবে খেলা শেষ হওয়ার সময় বিকেল ৫:৪৫ মিনিট, হলেও আলো থাকলে তা সন্ধ্যা ৬:১৫ মিনিট পর্যন্ত বাড়ানো হতে পারে।

১৪.৪৯

গ্রাউন্ডস টাইম- ৩টা
রৌদ উঠেছে, সরানো হয়েছে পিচের কভারও। বিকেল সাড়ে তিনটায় মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা। তারপর সিদ্ধান্ত নেবেন খেলা শুরুর বিষয়ে।

১৪.৪৯

গ্রাউন্ডস টাইম- ২টা ৪৯ মিনিট
রৌদ উঠেছে, সরানো হচ্ছে পিচ কভার

১৪.৩৮

গ্রাউন্ডস টাইম- ২টা ৩৮ মিনিট
বৃষ্টি থেমেছে, আউটফিল্ড থেকে পানিও কমেছে। তবে এখনও সরানো হয়নি কভার।

১৩.৫০

বৃষ্টি কমেছে, তবে টানা বৃষ্টির কারণে ভেসে গেছে মাঠ।

১১.১৪

চতুর্থ দিনে দ্বিতীয় সেশনে মুষলধারে বৃষ্টি নেমেছে মিরপুরে, প্রায় ১ ঘণ্টা ধরে তুমুল বৃষ্টি, বন্ধ আছে খেলা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছিল বাংলাদেশ।

১৩.১২

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে বৃষ্টিতে খেলা বন্ধ আছে।

১২.২০

তাদের অবিচ্ছিন্ন জুটিতে চতুর্থ দিনের মধ্যাহ্ন বিরতির আগে ১২০ রানের লিড নিয়েছে টিম টাইগার্স।

শুরুর ধাক্কা সামলে আবারও মুমিনুল-শান্ত জুটিতে এগোচ্ছে বাংলাদেশ

১২.০৭

মধ্যাহ্ন বিরতি
চতুর্থ দিনের প্রথম সেশনের খেলা শেষ হয়েছে। বাংলাদেশ সকালে দুই উইকেট হারিয়েছে। তবে তারা মোট তুলেছে ৯৩ রান। মোমিনুল হক ৩৭ ও নাজমুল শান্ত ৩৪ রানে অপরাজিত আছেন।

১১.৫০

শতরানের লিড
চতুর্থ দিনের প্রথম সেশনে বাংলাদেশের লিড শতরানে পৌঁছেছে। ক্রিজে আছেন মোমিনুল হক সৌরভ ও নাজমুল হোসেন শান্ত।

১১.১৫

দলীয় ফিফটি
আগের দিনের ৭ রানের পর সকালে ব্যাটে নেমে দলীয় ফিফটি তুলে নিয়েছে বাংলাদেশ। এ রান তুলতে দুটি উইকেট হারিয়ে নাজমুল হোসেন শান্তর দল। তবে ঢাকার আকাশ বেশ মেঘাচ্ছন্ন হয়ে আছে।

১০.৫৫

মিরপুরের আকাশ মেঘাচ্ছন্ন, আলোকস্বল্পতায় সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে জ্বালানো হয়েছে ফ্লাডলাইট।

১০.৩২

হাসান ফেরালেন সাদমানকে
দিনের শুরুতে জয়কে আউট করার পর পাকিস্তানের দ্বিতীয় শিকারে পরিণত হয়েছেন আরেক ওপেনার সাদমান ইসলাম। হাসান আলীর বলে ক্যাচ আউট হয়েছেন, করেছেন ১০ রান।

৯.৫০

সাত সকালে আউট জয়
দ্বিতীয় ইনিংস ব্যাট করতে নেমে সাত সকালে আউট হয়েছেন মাহমুদুল হাসান জয়। আগের ইনিংসে ৫ উইকেট নেয়া মোহাম্মদ আব্বাস এ উইকেট তুলে নেন। জয়ের ব্যাটে আসে ৫ রান।

১৭.৪৮

সংক্ষিপ্ত স্কোর
টস: পাকিস্তান (বোলিং)

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস- ৭/০ (১.৫)
মাহমুদুল হাসান জয়- ২*(১০), সাদমান ইসলাম-০* (১)

পাকিস্তান পাকিস্তান প্রথম ইনিংস- ৩৮৬/১০ (১০০.৩)
আজান আওয়াইস-১০৩ (১৬৫), আব্দুল্লাহ ফজল- ৬০ (১২০)

মেহেদী হাসান মিরাজ-৫/১০২ (৩৮), তাসকিন আহমেদ-২/৭০ (১৮)

বাংলাদেশ প্রথম ইনিংস- ৪১৩/১০, (১১৭.১)
নাজমুল হোসেন শান্ত- ১০১, মুমিনুল হক- ৯১, মুশফিকুর রহিম-৭১

মোহাম্মদ আব্বাস- ৫/৯২, শাহিন শাহ আফ্রিদী- ৩/১১৩

১৭.৪৫

তৃতীয় দিন শেষে
শেষ বিকেলে বাংলাদেশের খুব বেশি ব্যাটিং করতে হলো না। আলোক–স্বল্পতায় ১.৫ ওভার পরই দিনের খেলা শেষের কথা জানালেন আম্পায়াররা। তৃতীয় দিনে আলো থাকলে ৬.১৫ পর্যন্ত খেলার কথা ছিল।
পাকিস্তান প্রথম ইনিংসে করেছে ৩৮৬ রান। প্রথম ইনিংসে ২৭ রানে লিড পাওয়া বাংলাদেশের লিড এখন ৩৪ রানের।

১৭.১৫

মিরাজের ৫ উইকেট, প্রথম ইনিংসে লিড নিয়েছে বাংলাদেশ

১৭.১০

সংক্ষিপ্ত স্কোর
টস: পাকিস্তান (বোলিং)
পাকিস্তান- ৩৮৬/১০ (১০০.৩)
আজান আওয়াইস-১০৩ (১৬৫), আব্দুল্লাহ ফজল- ৬০ (১২০)

মেহেদী হাসান মিরাজ-৫/১০২ (৩৮), তাসকিন আহমেদ-২/৭০ (১৮)

বাংলাদেশ- ৪১৩/১০, (১১৭.১)
নাজমুল হোসেন শান্ত- ১০১, মুমিনুল হক- ৯১, মুশফিকুর রহিম-৭১

মোহাম্মদ আব্বাস- ৫/৯২, শাহিন শাহ আফ্রিদী- ৩/১১৩

১৭.০৫

৩৮৬ রানে অলআউট পাকিস্তান
৩৭ রানে শেষ ৫ উইকেট হারাল পাকিস্তান। ৫ উইকেটে ৩৪৯ রান করা পাকিস্তান গুটিয়ে গেছে ৩৮৬ রানে।

১৬.৫৪

নোমানকে ফেরালেন মিরাজ
মিরাজের অফ স্টাম্পের বাইরে শর্ট লেংথের বলে কাট খেলতে গিয়ে শান্তর হাতে ক্যাচ দিয়েছেন নোমান। তাতে ৯৮ ওভারে ৮ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৩৭৩ রান।

১৬.১০

বৃষ্টির পর বাংলাদেশ-পাকিস্তানের খেলা শুরু হবে সোয়া চারটায়।

১৪.৪০

মিরপুরে স্পিকার
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা দেখতে এসেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তাকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

১৪.১৭

মিরপুরে বৃষ্টি, আগেভাগেই চা বিরতি
রিজওয়ান আউটের পরপরই মিরপুরে বৃষ্টি নামে। তাতে নির্ধারিত সময়ের আগেই চা-বিরতি ডাক দিয়েছেন আম্পায়াররা। পাকিস্তানের সংগ্রহ ৮৯.৪ ওভারে ৬ উইকেটে ৩৪৯ রান। এখনও ৬৪ রানে পিছিয়ে তারা। ৫৫ রানে অপরাজিত আছেন সালমান আগা। তাকে সঙ্গ দিতে নামবেন শাহিন শাহ আফ্রিদি।

১৪.১৪

তাইজুল ভাঙলেন জুটি, আউট রিজওয়ান
শতরানের জুটির পরও সমানে লড়ছিলেন রিজওয়ান ও সালমান। অধিনায়ক শান্ত তাইজুলের হাতে বল তুলে দেন। আস্থার প্রতিদানে আউট করেন রিজওয়ানকে। ৫৯ রান করেছেন রিজওয়ান, ক্যাচ দিয়েছেন মাহমুদুল হাসান জয়ের হাতে।

১৪.১০

সালমান-রিজওয়ানের শতরানের জুটি
সকালে বিপদের মধ্যে নেমেছিলেন সালমান আলী আঘা ও মোহাম্মদ রিজওয়ান। বিপদ কাটিয়ে তাদের এ জুটি শতরানে পৌঁছেছে। দুই ব্যাটারই ফিফটি তুলে নিয়েছেন। সালমান ৫৪ ও রিজওয়ান ৫৭ রানে অপরাজিত আছেন।

১৩.১৫

তিনশ পেরিয়ে পাকিস্তান
সকালে টপাটপ উইকেট পড়লেও ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। মধ্যাহ্ন বিরতির পর তিনশ পেরিয়েছে পাকিস্তান। ব্যাট করছেন সালমান আলী আঘা ও মোহাম্মদ রিজওয়ান।

১২.৩০

মধ্যাহ্ন বিরতির আগে ২৫ ওভার ব্যাট করে ৭২ রান যোগ করতেই পাকিস্তান ৪ ব্যাটারকে হারায়।

চার ব্যাটারকে ফিরিয়ে তৃতীয় দিনের প্রথম সেশন বাংলাদেশের

১২.০১

বাংলাদেশের দুর্দান্ত সেশন
তৃতীয় দিনের প্রথম সেশনটি বাংলাদেশের জন্য ভালো হয়েছে। সকালে এসেই দুই বোলার তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ চারটি উইকেট তুলে নিয়েছেন। নো বল না হলে তাসকিনের নামের পাশে আরও একটি উইকেট যোগ হতো।

১১.৪৫

সকালে দ্রুত চার উইকেট তুলে নিয়ে উদযাপনে বাংলাদেশ দল

১১.৪০

রিভিউ নষ্ট হল বাংলাদেশের
মিরাজের বল পরাস্ত হলে ক্যাচ ধরেন লিটন দাস। বাংলাদেশ আনন্দে আত্মহারা হলেও আম্পায়ারের কোনো সাড়া ছিল না। পরে নাজমুল শান্ত রিভিউ নেন, নষ্ট হয় ওই রিভিউ।

১১.৩০

উইকেট নিয়েও বঞ্চিত হলেন তাসকিন
সকালে আগুনঝরা বোলিং করেছেন তাসকিন ও মিরাজ। সালমান আলী আঘাকে উইকেটকিপার লিটন দাসের ক্যাপে পরিণত করেছিলেন তাসকিন, ১৩ বল খেলে তখনও সালমানের শূন্য রান। তবে উদযাপনের পর আম্পায়ার জানান এটি নো বল ছিল।

১১.২৪

মিরাজের দ্বিতীয় শিকার ফজল
ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেয়ার পর উইকেটে থিতু হওয়ার চেষ্টায় ছিলেন আবদুল্লাহ ফজল। তাকে সাজঘরের পথ দেখিয়েছেন মেহেদী মিরাজ। সকারে এটি তার দ্বিতীয় উইকেট। ফজলের ব্যাট থেকে এসেছে ৬০ রান, বল খেলেছেন ১২০টি।

১১.০৫

মিরাজের উইকেট, পাকিস্তানের রিভিউ নষ্ট
পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ আউট হওয়ার পর আরেকটি আঘাত হেনেছেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। সৌদ শাকিল রিভিউ নিলেও বল স্টাম্পে থাকায় আম্পায়ারের সিদ্ধান্ত বদল হয়নি। সকালে দ্রুত তুলে নিলো তিনটি উইকেট।

১১.০১

তাসকিনের আরও একটি আঘাত
আজানের পর ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের অধিনায়ক শান মাসুদও টিকতে পারেননি তাসকিনের সামনে। শর্ট স্লিপে সাদমান ইসলামের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। তার ব্যাট থেকে এসেছে মাত্র ৯ রান।

১০.৩৫

তাসকিনের প্রথম উইকেট
সেঞ্চুরির পর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি আজান আওয়াইস। তাসকিন আহমেদের বলে স্লিপে নাজমুল শান্তর হাতে ক্যাচ দিয়েছেন, করেছেন ১০৩ রান।

১০.২২

আজান আওয়াইসের সেঞ্চুরি
বাংলাদেশের বিপক্ষে অভিষেক টেস্ট খেলতে নেমে সেঞ্চুরি তুলে নিয়েছেন আজান আওয়াইস। তার সেঞ্চুরিটি এসেছে ১৫৩ বলে যেখানে ১৪টি চারের মার ছিল।

১৬.৩৮

মিরপুর টেস্টের প্রথমদিনে চালকের আসনে ছিল বাংলাদেশ। দ্বিতীয় দিনে মুদ্রার অপর পিঠ দেখল টিম টাইগার্স।

বাংলাদেশকে থামানোর পর পাকিস্তানের দ্বিতীয় দিনটা রাঙালেন আজান

১৫.৪০

সংক্ষিপ্ত স্কোর
টস: পাকিস্তান (বোলিং)
পাকিস্তান: ১৭৯/১ ওভার: ৪৬
আজান আওয়াইস- ৮৫*, ইমাম উল হক- ৪৫
মেহেদী হাসান মিরাজ- ১/৩৭

বাংলাদেশ: ৪১৩-১০, ওভার: ১১৭.১
নাজমুল হোসেন শান্ত- ১০১, মোমিনুল হক সৌরভ- ৯১, মুশফিকুর রহিম-৭১
মো. আব্বাস- ৫/৯২. শাহিন আফ্রিদী- ৩/১১৩

১৫.৩৭

ভালোভাবে শেষ করেছে পাকিস্তান
দ্বিতীয় দিনের মাঝামাঝি সময়ে ব্যাট করতে নেমে ভালোভাবে শেষ করেছে পাকিস্তান। প্রথম দিনে দলটির সংগ্রহ এক উইকেট হারিয়ে ১৭৯ রান। ২৩৪ রানে পিছিয়ে তৃতীয় দিনে ব্যাটে নামবে শান মাসুদের দল।

১৬.৫৭

প্রতিরোধ গড়েছে পাকিস্তান
প্রথম উইকেট পতনের পর প্রতিরোধ গড়েছে পাকিস্তান। ৩৬ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ১৪৮ রান।

১৬.০১

ইমামকে ফেরালেন মিরাজ
১০৬ রানে উদ্বোধনী জুটি ভাঙল পাকিস্তানের। মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন ইমাম উল হক। রিভিউ নিয়েও লাভ হয়নি, ডাগআউটের পথ ধরতে হয়েছে তাকে। ৭২ বলে ৪৫ রান করেন।

১৫.৫৫

আজানের ফিফটি, একশ পেরিয়ে পাকিস্তান
অভিষেক ম্যাচে ৬৫ বলে ফিফটি করেছেন আজান আওয়াইস।
২১ ওভারে পাকিস্তানের সংগ্রহ-১০৪/০
আজান ৫০ এবং ইমাম উল হক ৬৬ বলে ৪৩ রানে আছেন।

১৪.৫০

পাকিস্তান ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেছে। প্রথম ১০ ওভারে ৫০ রান তুলে চা বিরতিতে গেছে দলটি।

১৪.৩২

রিভিউ নিয়ে বেঁচে গেলেন ইমাম
নাহিদের ডেলিভারিতে পরাস্ত হন ইমাম উল হক। বাংলাদেশের লেগ বিফোরের জোরাল আবেদনে সাড়া দেন আম্পায়ার। সঙ্গে সঙ্গেই রিভিউ নেন পাকিস্তান ব্যাটার। পরে দেখা যায় অফস্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যায় বল। ২৪ রানে বেঁচে যান এই ওপেনার।

১৪.১৯

নাহিদে পরাস্ত আজান
সপ্তম ওভারে প্রথম বলে আসেন নাহিদ রানা। ১৪০.৯ গতির বাউন্সারে পরাস্ত করেন পাকিস্তানের অভিষিক্ত আজান আওয়াইসকে। বল সরাসরি হিট করে আজানের হেলমেটে। দ্রুতই মাঠে ছুটে যান চিকিৎসা কর্মীরা। খানিক সময় পর ঠিক হয় পরিস্থিতি, হেলমেট পরিবর্তন করে ফের ব্যাটিং করছেন আজান।

১৩.৪৫

শনিবার সকালে ৩৯তম জন্মদিনে টেস্ট মেজাজে খেলে ১১৪ বলে ফিফটির দেখা পান মুশফিক

বড় সম্ভাবনা জাগিয়ে ৪১৩ রানে থামল বাংলাদেশ

১৩.৩০

সংক্ষিপ্ত স্কোর
টস: পাকিস্তান (বোলিং)
বাংলাদেশ: ৪১৩-১০, ওভার: ১১৭.১
নাজমুল হোসেন শান্ত- ১০১, মোমিনুল হক সৌরভ- ৯১, মুশফিকুর রহিম-৭১
মো. আব্বাস- ৫/৯২. শাহিন আফ্রিদী- ৩/১১৩

১৩.১৫

থামল তাসকিন ঝড়
শেষ উইকেট জুটিতে তাসকিন ও নাহিদ রানা ২৮ রানের জুটি গড়েছিলেন। শাহিনের বলে উড়িয়ে মারতে গিয়ে স্লিপে ক্যাচ দেন তাসকিন, ১৯ বলে করেন ২৮ রান। রানা ৪ রানে অপরাজিত ছিলেন।

১৩.১৫

বাংলাদেশের চারশ
তাসকিন আহমেদের ব্যাটে ভর করে ৪০০ রানের দেখা পেয়েছে বাংলাদেশ। পাকিস্তানের সবচেয়ে সফল বোলার আব্বাসকে ছক্কা হাঁকিয়ে চারশ রান পূরণ করে বাংলাদেশ।

১২.৫৪

ফিরেছেন এবাদতও
মুশফিকুর রহিমের পর আউট হয়েছেন এবাদত হোসেনও। ১০ বল খেলে এ ব্যাটার কোনো রান করতে পারেননি। ৫ উইকেট শিকার করেছেন মোহাম্মদ আব্বাস।

১২.৪৭

বোল্ড হলেন মুশফিক
মধ্যাহ্ন বিরতি শেষে ব্যাটে নেমেই আউট হয়েছেন মুশফিকুর রহিম। শাহিন আফ্রিদীর বলে বোল্ড হন তিনি, করেন ৭১ রান।

১২.৩০

মুশফিকুর রহিম ১৭৬ বলে ৮ চারে ৭১ রান ও ইবাদত রানের খাতা না খুলে অপরাজিত আছেন।

প্রথম সেশনে ৩ উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে বাংলাদেশ

১১.৫২

তাইজুল আউট

মুশফিকুর রহিমকে বেশ ভালোই সঙ্গ দিচ্ছিলেন তাইজুল ইসলাম। তবে আব্বাসের বলে ব্যাটের কানায় লেগে কিপারের হাতে ক্যাচ দেন তাইজুল, করেন ১৭ রান।

১১.২০

মিরাজ দৃষ্টিকটু শটে আউট
আগের বলে ছক্কা হাঁকানোর পরের বলে পয়েন্টে ক্যাচ দিয়ে আউট হয়েছেন মেহেদী হাসান মিরাজ। টেস্টে এমন আউট বেশ দৃষ্টিকটু্ই দেখা যায়।

১০.৫৯

বাজে শটে লিটন আউট
আগের ওভারে জীবন পেয়েছিলেন লিটন দাস, সেটিকে বড় স্কোরে রুপান্তর করতে পারেননি এ তারকা। পরের ওভারে আব্বাসের বলে ক্যাচ দিয়ে আউট হয়েছেন।

১০.৫৪

মুশফিকের রেকর্ড
প্রথম দিন ৪৮ রানে অপরাজিত থাকা মুশফিকুর রহিম ফিফটি তুলে নিয়েছেন। এ ফিফটির মাধ্যমে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪২টি ফিফটি করার রেকর্ড গড়লেন তিনি। তামিম ইকবালের ৪১ ফিফটির রেকর্ড ছাড়িয়েছেন তিনি।

১০.৪৮

থার্ড আম্পায়ারে জীবন পেলেন লিটন
মোহাম্মদ আব্বাসের একটি বাজে বলে সেকেন্ড স্লিপে ক্যাচ দিয়েছিলেন লিটন দাস। সেটি লুফে নিয়েছিলেনও আজান আওয়াইস, তবে আম্পায়ার টিভিতে দেখে সিদ্ধান্ত বদলান। এ যাত্রায় বেঁচে যান লিটন।

১০.৩০

লিটন-মুশফিকের ফিফটির জুটি
সকালে ব্যাটে নেমে ভালোই রান এসেছে লিটনের ব্যাট থেকে। দিনের শুরুতে শাহিন আফ্রিদীকে তিনটি বাউন্ডারি হাঁকানোর পর মুশফিকুর রহিমকে সাথে নিয়ে ফিফটির জুটি গড়েছেন।

১০.১০

লিটনের তিন বাউন্ডারি

প্রথম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে হাসান আলীকে মেডেন ওভার দিয়ে দিন শুরু করেন মুশফিকুর রহিম। পরের ওভারে শাহিন আফ্রিদীকে পরপর তিন বাউন্ডারি হাঁকিয়ে দিন শুরু করেছেন লিটন দাস।

দ্বিতীয় দিন (শনিবার)

১৬.৩৮

নাজমুল হোসেন শান্ত এবং মুমিনুল হকের ব্যাটে ভর করে মিরপুর টেস্টের প্রথম দিন শেষে ৪ উইকেটে ৩০১ রান তুলেছে বাংলাদেশ। 

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

১৭.৪৫

শান্তর সেঞ্চুরি-মুমিনুলের ৯১, তিনশ পেরিয়ে প্রথমদিন শেষ

১৭.৪০

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস- ৩০১/৪ (৮৫)
নাজমুল হোসেন শান্ত- ১০১ (১৩০), মুমিনুল হক- ৯১ (২০০), মুশফিকুর রহিম- ৪৮* (১০৪)

মোহাম্মদ আব্বাস- ১/৫১ (২২), হাসান আলি- ১/৫৪ (১৮)

১৭.২৯

বাংলাদেশের ৩০০
বড় সংগ্রহের পথেই এগোচ্ছে বাংলাদেশ। মুশফিকুর রহিমের মারা বাউন্ডারিতে বাংলাদেশের প্রথম ইনিংসের রান তিন শর ঘর ছুঁয়েছে। মুশফিক ৪৮, লিটন ৮ রানে ব্যাট করছেন। ৮৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩০১ রান।

১৬.৩৮

৯১ রানে ফিরলেন মুমিনুল
খুব কাছে গিয়েও সেঞ্চুরির দেখা পেলেন না মুমিনুল হক। বাঁহাতি স্পিনার নোমান আলীর নিচু হয়ে আসা বলে এলবিডব্লিউ হলেন তিনি। ২০০ বলে ৯১ রান করার পথে ১০টি চারের মার মেরেছেন বাঁহাতি এ ব্যাটার।
৭৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৭৭ রান।

১৫.৫৯

মুশফিক–মুমিনুলের জুটিতে ফিফটি
চা বিরতির পর মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে বড় জুটি গড়ার পথে আছেন মুমিনুল হক। চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৫০ রানের জুটি গড়েছেন দুজন।
মুমিনুল ৮৫ ও মুশফিক ১৯ রানে অপরাজিত। ৬৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৫৬ রান।

১৪.৪০

সেঞ্চুরির পরেই আউট শান্ত
৫৩তম ওভারে চার মেরে টেস্ট ক্যারিয়ারে নবম সেঞ্চুরি তুলে নিলেন শান্ত। ১২৯ বলে সেঞ্চুরি করার পথে ১২টি চার ও ২টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তবে সেঞ্চুরির পর বেশি সময় টিকে থাকতে পারলেন না তিনি। পরের বলেই আউট হয়ে ফিরলেন। ৫৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২০১ রান। এরপর চা বিরতিতে গেছে দুদল।

১৩.৫৭

মুমিনুলের ফিফটি
১০২ বলে ফিফটি তুলে নিলেন মুমিনুল হক। টেস্ট ক্যারিয়ারে ২৬ তম ফিফটি পেলেন এই বাঁহাতি। চার মেরেছেন ৬টি। ৪৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৬৪ রান।

১৩.০৬

শান্তর ফিফটি
ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট ফিফটির দেখা ফেলেন নাজমুল হোসেন শান্ত। ৭১ বলে ফিফটি ছোঁয়া ইনিংসে ছিল ৬টি চার ও ১ ছক্কার মার।

১২.৪০

দ্বিতীয় সেশনের খেলা শুরু
মধ্যাহ্ণ বিরতির পর শান্ত ৩৯ রানে এবং মুমিনুল হক ৩১ রানে শুরু করেছেন

১২.০২

প্রথম সেশন খেলা শেষ, বাংলাদেশ-১০১/২
প্রথম সেশনে ২৬ ওভার ব্যাটিং করেছে বাংলাদেশ। ২ উইকেট হারিয়ে ১০১ রান তুলেছে। শান্ত ৩৯ রানে এবং মুমিনুল হক ৩১ রানে ক্রিজে আছেন। আউট হয়েছেন মাহমুদুল হাসান জয় (৮) এবং সাদমান ইসলাম (১৩)।

সংক্ষিপ্ত স্কোর
টস- পাকিস্তান (ফিল্ডিং)
বাংলাদেশ-১০১/২
শান্ত-৩৯* (৫০), মুমিনুল-৩১* (৫৭), সাদমান ১৩, জয়-৮
শাহিন আফ্রিদি- ৩৭/১, হাসান আলি ১৯/১

১১.২৩

বাংলাদেশের ৫০/২
১৭ ওভারে দলীয় ফিফটি পূর্ণ করেছে বাংলাদেশ। মুমিনুল ১১ রানে এবং শান্ত ৯ রানে ব্যাট করছেন।

১০.৫৩

সাদমানও আউট
১১তম ওভারের প্রথম বলে হাসান আলির শর্ট লেন্থের বলে পরাস্ত হন সাদমান। এজ হয়ে বল যায় স্লিপে থাকা সালমান আলি আগার হাতে। ৩০ বলে ১৩ রান করেন।

১০.৩০

জয় ফিরলেন
সপ্তম ওভারের প্রথম বলে প্রথম উইকেট হারাল বাংলাদেশ। শাহিন শাহ আফ্রিদির অফস্টাম্পের বাইরের ডেলিভারিতে বল জয়ের ব্যাট আলতোভাবে স্পর্শ করে যায় রিজওয়ানের গ্লাভসে। ২ চারে ১৯ বলে ৮ রান করেন। ১৮ রানে প্রথম উইকেট হারাল বাংলাদেশ।

১০.২১

৫ ওভারে বাংলাদেশ ১৮/০
মাহমুদুল হাসান জয় ৮ রানে এবং সাদমান ইসলাম ৬ রানে ব্যাট করছেন।

১০.০০

জাতীয় সঙ্গীত গাইলেন জোহাদ রেজা চৌধুরী
বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টের আগে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইলেন সঙ্গীত ব্যান্ড নেমেসিস এর প্রধান গায়ক জোহাদ রেজা চৌধুরী। বিসিবির নতুন সংযোজন এটি।

০৯.৩৬

দুই অভিষিক্তকে নিয়ে নামছে পাকিস্তান
প্রথম টেস্টে পাকিস্তান একাদশে অভিষেক হয়েছে দুই জনের। আজান আওয়াইস এবং আব্দুল্লাহ ফজল প্রথমবার নামবেন পাকিস্তানের জার্সি গাঁয়ে। বাঁহাতি দুজনেই টপঅর্ডারে ব্যাটিং করেন।

পাকিস্তান একাদশ: ইমাম-উল-হক, আজান আওয়াইস, আবদুল্লাহ ফজল, শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলি আঘা, শাহিন শাহ আফ্রিদি, নোমান আলি, হাসান আলি, মোহাম্মদ আব্বাস।

০৯.৩৪

তাসকিন ফিরেছেন
২০২৪ সালের নভেম্বরের পর আর টেস্ট খেলেননি তাসকিন আহমেদ। লম্বা সময় ফিরেছেন মাঠে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের একাদশে ফিরেছেন তাসকিন। পেস ইউনিটে তার সঙ্গী নাহিদ রানা ও ইবাদত হোসেন। স্পিনে আছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, ইবাদত হোসেন

০৯.৩১

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতেছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

প্রথম দিন (৮ মে)

০৯.২৩


সরফরাজ আহমেদ কোচের দায়িত্ব নেয়ার পর প্রথম কোন দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নামছে পাকিস্তান

সেরাটা বের করে আনার পথ জানে পাকিস্তান

০৯.২২

গত কয়েকবছরে পেস আক্রমণে ধারাবাহিক বাংলাদেশও

শান্তর মতে, পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশের পেসাররা

০৯.২০

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে যেকোনো ম্যাচের আগে উইকেট প্রসঙ্গ আসেই

স্পোর্টিং উইকেট চান শান্ত, খারাপ হলেও মানিয়ে নেবে বাংলাদেশ

০৯.১৯

লম্বা সময় পর পাকিস্তানের বিপক্ষে টেস্টে নামছেন তাসকিন

‘তাসকিন সবসময় টেস্ট ক্রিকেটটা খেলতে চায়’

 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টেস্ট সিরিজনাহিদপাকিস্তানবাংলাদেশবাংলাদেশ-পাকিস্তান টেস্টবিসিবিমিরপুরলিড স্পোর্টসশান মাসুদশান্তস্পোর্টস লাইভ
শেয়ারTweetPin

সর্বশেষ

হামে আক্রান্ত গর্ভবতীদের ভ্রুণের ক্ষতি নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের শঙ্কা

মে ১৯, ২০২৬

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ১২ বছর পূর্তি

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মাজারে হামলার নিন্দা জানিয়েছেন ছারছীনার পীর সাহেব

মে ১৯, ২০২৬

লিটনের কিপিং বিশ্বমানের: শন টেইট

মে ১৯, ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতবে বাংলাদেশ, আত্মবিশ্বাসী নাফিস

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT