ক্রিকেট

সোমবার মিরপুরে আবাহনী-মোহামেডান ম্যাচ

মিরপুরে আবাহনী-মোহামেডান ফুটবল ম্যাচের খেলোয়াড়রা আসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুরে আবাহনী-মোহামেডান ফুটবল ম্যাচের জন্য প্রস্তুত ফুটবল খেলোয়াড়রা।. Channel i News – চ্যানেল আই নিউজ

আবাহনী-মোহামেডান ম্যাচ ঘিরে খানিকটা উন্মাদনা থাকে প্রতি বছরই। তবে মাঠের খেলায় উত্তাপ দেখা যায় না তেমনটা, আবাহনীর কাছে মোহামেডানের ক্রমাগত হারের ফলে। ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরে প্রথম রাউন্ডে মুখোমুখি দেখাতেও হেরেছে সাদা-কালোরা। জয়খরা কাটাতে সুপার লিগের ম্যাচে আবাহনীর মুখোমুখি হচ্ছে দলটি। সোমবার সকাল ৯টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে দুই দলের লড়াই।

এক সময় মোহামেডান ও আবাহনীর লড়াই মানেই ছিল টান টান উত্তেজনা। কালক্রমে সে আমেজ আর নেই। রয়েছে গেছে কেবল ঐতিহ্যটাই। সেই ঐতিহ্যের লড়াইয়ে নামছে মোসাদ্দেক হোসেন সৈকত ও ইমরুর কায়েসের দল।

জাতীয় দলের ক্রিকেটাররা থাকতে পারছেন না, রাতেই আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডের পথে রওনা হবে বাংলাদেশ দল।

মিরপুুরে সুপার লিগের শুরুর রাউন্ডেই মুখোমুখি হচ্ছে ঢাকার চিরপ্রতিদ্বন্দি দুই ক্লাব আবাহনী-মোহামেডান। ১২ দল নিয়ে আসর শুরু হলেও সুপার লিগে লড়বে পয়েন্ট টেবিলের শীর্ষ ছয় ক্লাব। তিন মাঠে প্রতিদিন তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

মে মাসে বৃষ্টির শঙ্কা থাকায় রাখা হয়েছে রিজার্ভ ডে। আর প্রতিটি ম্যাচের পর থাকছে একদিন করে রেস্ট ডে।

সুপার লিগের দল হলো আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। প্রথম দিনে ছয়টি দলই মাঠে নামবে।

প্রথম রাউন্ডে ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল মুখোমুখি হবে গাজী গ্রুপের। বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম ব্যাংক খেলবে রূপগঞ্জের বিপক্ষে। আর শের-ই-বাংলা স্টেডিয়ামে লড়বে আবাহনী-মোহামেডান।

এদিকে সুপার লিগের মতো রেলিগেশন লিগও শুরু হবে ১ মে থেকে। একইভাবে থাকছে রিজার্ভ ডে। রেলিগেশন লিগের প্রত্যেকটি ম্যাচ হবে বিকেএসপির ৪ নম্বর মাঠে। এই পর্বের তিনটি দল হচ্ছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও ঢাকা লেপার্ডস।
বিষয়:আবাহনী-মোহামেডান ডিপিএল মিরপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…