বিনোদন

সালমানের মন জয়ের চেষ্টা করছেন কঙ্গনা?

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সালমানের মন জয়ের চেষ্টা করছেন কঙ্গনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনজন ব্যক্তির ছবি, যেখানে একজন পুরুষ ও দুইজন নারী বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘স্টারকিড’দের একদম পছন্দ করেন না কঙ্গনা। ‘নেপোটিজম’-এর বিরুদ্ধে সবসময়েই সোচ্চার। পছন্দ করেন না বলিউড পার্টিও। না। আর সেই কঙ্গনাই কিনা এলেন সালমানের ভগ্নীপতি আয়ুশ শর্মার জন্মদিনের অনুষ্ঠানে! তবে কি বলিউডে টিকে থাকতে সালমানের মন জয়ের চেষ্টা করছেন তিনি?

মঙ্গলবার গভীর রাতে মুম্বাইতে বসেছিল সালমানের ভগ্নীপতি আয়ুষ শর্মার জন্মদিনের আসর। সেখানে খান পরিবারের পাশাপাশি আমন্ত্রিত ছিলেন বলিউডের বেশ কিছু তারকাও। তাদের প্রত্যেকেই সালমানের ঘনিষ্ঠ। সেই পার্টিতেই সবাইকে চমকে দিয়ে উপস্থিত ছিলেন কঙ্গনা। সেই ছবি আর ভিডিও নিয়ে এখন চর্চা চলছে সামাজিক মাধ্যমে।

পার্টিতে লাল রঙের বডিকন পোশাক পরেছেন কঙ্গনা। মিডিয়ার সাথেও আন্তরিক আচরণ করেছেন, ছবি তুলেছেন।

কঙ্গনাই প্রথম ‘নেপোটিজম’ নিয়ে প্রতিবাদের ঝড় তুলেছেন। সেই কঙ্গনাই আবার আয়ুশের জন্মদিনে এলেন যে কিনা সালমানের হাত ধরে বলিউডে এসেছে। কঙ্গনার এমন পরিবর্তনে সবাই প্রশ্ন তুলছে। তাহলে কি সালমানকে খুশি করার জন্যই পার্টিতে এসেছেন কঙ্গনা? অভিনেত্রীর উত্তরের অপেক্ষায় আছেন ভক্তরা।

বিষয়:আয়ুশ শর্মা কঙ্গনা নেপোটিজম সালমান খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…