হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আমির খানের মা জিনাত হুসেন। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
চিকিৎসকরা জানিয়েছেন, আমির খানের মায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি।
আমির খানের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, আমির খানের পঞ্চগনির বাড়িতে অভিনেতার সঙ্গেই ছিলেন তার মা। দিওয়ালীর সময় উদযাপনের মাঝেই হৃদরোগে আক্রান্ত হন জিনাত হুসেন। সেই সময়ে বাড়িতে উপস্থিত ছিলেন আমির খান নিজেও। তিনিই দ্রুত তার মা-কে হাসপাতালে নিয়ে যান। ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ক্রয়া হয় তাকে। আগের থেকে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তার সঙ্গে পরিবারের সদস্যরা নিয়মিত দেখা করছেন।
বেশ কিছুদিন ধরেই সামাজিক মাধ্যমে দেখা যায়নি আমিরকে। দিওয়ালীর সময়ও কোনো ছবি প্রকাশ করেননি অভিনেতা। এতে অনেকেই মনে করছিলেন ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার কারণে বিষন্নতায় ভুগছেন অভিনেতা। তবে তার মায়ের অসুস্থতার খবর প্রকাশ পাওয়ায় ভক্তদের বুঝতে বাকি রইলো না আমিরের নীরবতার কারণ।
সূত্র: হিন্দুস্তান টাইমস







