বিনোদন

‘লাল সিং চাড্ডা’র জন্য এক পয়সাও নেবেন না আমির

এক পয়সাও নেবেন না আমির 'লাল সিং চাড্ডা'র জন্য, ছবি দেখুন।. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা আমির খান ‘লাল সিং চাড্ডা’ সিনেমার জন্য এক পয়সাও নেবেন না বলে ঘোষণা দেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘লাল সিং চাড্ডা’ ছবির পেছনে চার বছর ব্যয় করেছেন আমির খান। কিন্তু ফলাফল শূন্য। বক্স অফিসে ভরাডুবি হয়েছে এই ছবির। ক্ষতি পোষাতে এই ছবির জন্য পারিশ্রমিক না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমির খান।

‘লাল সিং চাড্ডা’র জন্য ১০০ কোটি রূপি পারিশ্রমিক নেয়ার কথা ছিল আমির খানের। কিন্তু ‘বলিউড হাঙ্গামা’র সূত্রে জানা গেছে, ছবির ক্ষতি কিছুটা পোষাতে পারিশ্রমিক না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। ভায়াকম এইটিন স্টুডিওর প্রায় ১০০ কোটি রূপি ক্ষতি হয়েছে। আমির খান নিজের কাঁধে ক্ষতির দায় নিয়েছেন। এতে প্রযোজকের ক্ষতির পরিমাণ একেবারেই কমে যাবে।

সূত্রে আরও বলা হয়েছে, সিনেমার পেছনে চার বছর ব্যয় করে এক পয়সাও নিলেন না আমির। সিনেমার ব্যর্থতার জন্য নিজেকে দায়ী করছেন তিনি।

অস্কারজয়ী হলিউডি চলচ্চিত্র ‘ফরেস্ট গাম্প’র রিমেক হিসেবে ‘লাল সিং চাড্ডা’ তৈরি করেছেন আমির খান। অদ্বৈত চন্দনের পরিচালিত ‘লাল সিং চাড্ডা’ সিনেমাটি ১১ আগস্ট মুক্তি পেয়েছে।

বিষয়:আমির খান লাল সিং চাড্ডা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…