ক্ষতিগ্রস্ত হিমাচলের পাশে আমির খান

Amir Khan, a renowned Bollywood actor, attending a public event with a cheerful expression. Channel i News – চ্যানেল আই নিউজ
চলতি বর্ষায় তছনছ হয়ে গিয়েছে ছবির মতো সুন্দর হিমাচল প্রদেশ। ভূমিধ্বসে ক্ষতিগ্রস্ত হয়েছে হিমাচল প্রদেশের একাধিক এলাকা। দুর্যোগে বিধ্বস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ালেন আমির খান। সরকারি তহবিলে ২৫ লাখ দান করলেন অভিনেতা।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হিমাচলের বর্ষায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য সরকার থেকে তৈরি হয়েছে ‘আপড়া রাহাত কোষ’। সেই কোষে ২৫ লাখ রুপি দান করেছেন আমির।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ঠাকুর সুখবিন্দর সিং সুখু, আমিরের সহায়তার জন্য অভিনেতার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। জানান যে, আমিরের করা এই সহায়তা নিঃসন্দেহে দুস্থ পরিবারের ত্রাণ ও পুনর্বাসনে সহায়তা করবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দুর্যোগের পরে বাসস্থানের সুযোগ করে দেওয়ার লক্ষ্য পূরণ করতে পারব আমরা অনেকটাই। হিন্দি সিনেমার এই আইকন আমাদের দিকে সাহায্যের যে হাত বাড়িয়ে দিলেন তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।
আমির বর্তমানে ব্যস্ত রয়েছেন ‘লাপাতা লেডিজ’-এর প্রচারে। ছবিটি পরিচালনা করেছেন কিরণ রাও। আর প্রযোজনা আমির খানের। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইতিবাচক সাড়া ফেলেছে ছবিটি। ২০২৪ সালের ৫ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি।
সূত্র: পিঙ্কভিলা






