চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেমিকার জন্য সিনেমার বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করলেন আমির!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৭ অপরাহ্ণ ১৭, জুন ২০২৫
বিনোদন
A A

গুঞ্জন উঠেছে প্রেমিকার জন্য সিনেমার বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করেছেন বলিউড সুপারস্টার আমির খান। সোমবার (১৬ জুন) মুম্বাইয়ে বান্ধবী গৌরী স্প্রাটের সঙ্গে অভিনেতাকে দেখা গেছে। যার ফলে গুঞ্জন আরও বাড়িয়ে দিয়েছে যে, আমির তার আসন্ন সিনেমা ‘সিতারে জামিন পার’ এর একটি বিশেষ স্ক্রিনিং তার প্রেমিকার জন্য আয়োজন করেছিলেন।

সোমবার মুম্বাইয়ে এক্সেল এন্টারটেইনমেন্টের অফিসে আমিরকে তার বান্ধবী গৌরীকে নিয়ে আসতে দেখা যায়। সেই সময় তাদের বেশ কয়েকটি ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

ভিডিওতে গৌরীকে গাড়ি থেকে নামতে দেখা যায়। বাইরে বেরোনোর ​​সময় গৌরী সাদা টি-শার্ট এবং কালো প্যান্ট পরে ছিলেন, গৌরীকে বেশ স্টাইলিশ দেখাচ্ছিল। অন্যদিকে আমিরকে কুর্তা এবং ঢোলা প্যান্ট পরে দেখা গেছে। গৌরী গাড়ি থেকে নামার পর যখন ভেতরে যাচ্ছিলেন, তখন আমিরও সঙ্গে ছিলেন। তারা পাপারাজ্জিদের ‘নমস্কার’ করে ভেতরে যান।

আমিরের বড় বোন নিখাত খান হেগড়েও এদিন অফিসে তাদের সঙ্গে যোগ দেন। তিন জন একই গাড়িতে করে একসঙ্গে আসেন, আমির এবং গৌরী একে অপরের পাশে বসে ছিলেন। এর কিছুক্ষণ পরেই, এন্টারটেইনমেন্টের অফিসের বাইরে আমিরের সঙ্গে ছবিতে অভিনয় করা জেনেলিয়া ডি’সুজাকেও দেখা যায়। তিনি সাদা হুডি এবং ম্যাচিং শর্টস পরে ছিলেন।

চলতি বছরের শুরুতে আমির তার ৬০ বছর বয়সে তার বান্ধবী গৌরী স্প্র্যাটকে মিডিয়ার সামনে পরিচয় করিয়ে দেন। তাদের দু’জনের দেখা হয়েছিল ২৫ বছর আগে এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। কিন্তু কয়েক বছর আগে আবার যোগাযোগ হয়। আমির জানান যে, তারা ১৮ মাস ধরে একসঙ্গে আছেন। বেঙ্গালুরুর বাসিন্দা গৌরী আগেও বিয়ে করে ছিলেন। তার একটি ছয় বছরের ছেলেও রয়েছে। আমির এবং গৌরী চীনের ম্যাকাও আন্তর্জাতিক কমেডি উৎসবে জুটি হিসেবে প্রথম জনসমক্ষে উপস্থিত হন। তারপর থেকে তাদের বেশ কয়েকবার একসঙ্গে দেখা যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘সিতারে জামিন পার’আমির খানগৌরী স্প্রাটবলিউড সুপারস্টার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কনসার্টে ২ ঘণ্টা পারফর্ম করতে কত কোটি নেন অরিজিৎ?

পরবর্তী

ইরানে আমাদের কর্মকর্তারা ভয়াবহ অবস্থায় আছে: পররাষ্ট্র সচিব

পরবর্তী

ইরানে আমাদের কর্মকর্তারা ভয়াবহ অবস্থায় আছে: পররাষ্ট্র সচিব

তেহরান খালি করার হুঁশিয়ারি ট্রাম্পের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT